জলপাইগুড়ির ৭ আসনে জয় নিশ্চিত তৃণমূলের? বিশেষ বৈঠক গৌতম-ওমপ্রকাশের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কুশল দাসগুপ্ত, জলপাইগুড়ি: জলপাইগুড়ির ৭ আসনে জয় নিশ্চিত তৃণমূলের? শনিবার জলপাইগুড়িতে গৌতম দেবের সাথে বিশেষ বৈঠক সারলেন তৃণমূল কংগ্রেসের বিশেষ পর্যবেক্ষক তথা মুখপাত্র ওমপ্রকাশ মিশ্র। সামনেই বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে দলের বিভিন্ন সমস্যা মেটাতে তৃণমূলের পক্ষ থেকে বিশেষ পর্যবেক্ষক ওমপ্রকাশ মিশ্রকে পাঠানো হয়েছে জলপাইগুড়ি জেলায়।

আরও পড়ুনঃ বঙ্গ জয়ের বিধি ‘বাম’, দলের আভ্যন্তরীণ সমীক্ষায় পিছিয়ে উদবিঘ্ন বিজেপি!

জানা গিয়েছে, ওমপ্রকাশ মিশ্র আগামী ভোট পর্যন্ত জলপাইগুড়ি জেলাতেই থাকবেন। ইতিমধ্যেই দলের বিভিন্ন কর্মীদের নিয়ে তিনি একান্তে যেমন বৈঠক করেছেন তেমনি প্রকাশ্য সভা থেকে কর্মীদের কড়া ভাষায় সতর্ক করছেন। এদিকে আজকের এই দুই হেভিওয়েট নেতার বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বৈঠক শেষে ওমপ্রকাশ মিশ্র বলেন, বৈঠক করে সমস্যা মেটানোর চেষ্টা করছি। বেশকিছু পরিকল্পনা নিয়ে এখানে এসেছি। আমি সকলকে আমার বক্তব্য বলেছি এবং কর্মীদের বলেছি ২৪ ঘন্টার মধ্যে পক্ষে বা বিপক্ষে তাদের মতামত জানাতে।

অন্যদিকে মন্ত্রী গৌতম দেব বলেন, ওমপ্রকাশ মিশ্রর সাথে বৈঠক হয়েছে সাংগঠনিক বিষয় নিয়ে। সরকারি কাজের ফাঁকে আমি খুব বেশি সময় দিতে পারছি না দলকে। দল সেই কারনেই ওমপ্রকাশ মিশ্রকে এখানে পাঠিয়েছে। ওমপ্রকাশ মিশ্র এখানে আসায় দলের ভাল হচ্ছে।

উল্লেখ্য, রাজ্যের জোন ভিত্তিক কাঠামোর দিকে তাকালে লোকসভা ভিত্তিক ফলাফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিজেপি-র আধিক্য বেশি। যার মধ্যে অন্যতম জেলা হল জলপাইগুড়ি। দুদিন আগে সেই জলপাইগুড়িতে বসেই রাজ্যে বিজেপি সর্বোচ্চ কত আসন পেতে পারে তা নিয়ে মন্তব্য করেছিলেন জলপাইগুড়ির পর্যবেক্ষক তথা তৃণমূলের মুখপাত্র ওমপ্রকাশ মিশ্র। ময়নাগুড়ির চূড়াভাণ্ডার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হুসলুর ডাঙা আদর্শ পাঠাগার ও ক্লাব ময়দানে আয়োজিত এক সভায় ওমপ্রকাশ বলেন, “বিজেপি রাজ্যে ৩০টি আসনও পাবেনা!” পাশাপাশি জেলা পর্যবেক্ষক হিসেবে তিনি জানিয়ে দেন, জলপাইগুড়ি জেলার ৭টি আসনের মধ্যে ৭টি আসনেই জিতবে তৃণমূল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন