মজুত থাকা বোমা ফেটেই কী বিপত্তি? বাসন্তীর ভয়াবহ বিস্ফোরণ ঘিরে চাঞ্চল্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রামপুরহাটের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। এরই মধ্যে ভয়াবহ বিস্ফোরণ দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তীতে। বিস্ফোরণের তীব্রতা এত বেশী ছিল যে বাড়ির চাল অবধি উড়ে যায়।

আরও পড়ুনঃ Weather Updates: গরমের দাবদাহে বৃষ্টি কবে? বাংলার আবহাওয়ায় এবার ‘অন্য’ সতর্কতা! কি বলছে হাওয়া অফিস

পুলিশ সূত্রে খবর,মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ আচমকা বিস্ফোরণ ঘটে বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েত এলাকায়। ১০ নম্বর বোরিয়া গ্রামের বাসিন্দা মফিজুদ্দিন সরকারের বাড়িতে ঘটে বিস্ফোরণ। মজুত থাকা বোমা ফেটেই কী বিপত্তি? উঠছে প্রশ্ন।

বাসন্তীর সর্দার পাড়ায় বিস্ফোরণে পুড়ল একাধিক বাড়ি, Huge explosion destroies several houses in Basanti Sardarpara in South 24 parganas - Bengali Oneindia

স্থানীয় সূত্রে খবর, বাড়ির ভিতর থেকে ৫-৬ বার বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের মানুষজন। অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা বালতি করে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ বাহিনী। পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগায় পুলিশ। তবে তাতেও রক্ষা মেলেনি। ভস্মীভূত হয়ে গিয়েছে মাটির বাড়িটি।

স্থানীয় বাসিন্দাদের অনুমান, মফিজুদ্দিনের বাড়িতে মজুত থাকা বোমা ফেটেই গিয়েই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এখনও পর্যন্ত ঘটনায় হতাহতের কোনও খবর নেই। পুলিশের অনুমান, আগাম বিপদের পূর্বাভাস পেয়ে বাড়ি থেকে দূরে সরে গিয়েছিলেন বাসিন্দারা। তাই বিস্ফোরণের পরও প্রাণে রক্ষা পেয়েছেন তাঁরা। তবে ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

মজুত থাকা বোমা ফেটেই কী বিপত্তি? বাসন্তীর বিস্ফোরণের কারণ কি?

মজুত থাকা বোমা ফেটেই কী বিপত্তি? বাসন্তীর বিস্ফোরণের কারণ কি?
মজুত থাকা বোমা ফেটেই কী বিপত্তি? বাসন্তীর বিস্ফোরণের কারণ কি?

পুলিশের প্রাথমিক অনুমান, বাড়িতে বোমা বাঁধার কাজ চলাকালীনই বিস্ফোরণ ঘটেছে।জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক হামিরুদ্দিন সরদারকে আটক করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত