SSC-TET Scam: আগামী মাসেই কর্মহারা হচ্ছেন হাজারো শিক্ষক, তৈরি হচ্ছে তালিকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে ভুয়ো নিয়োগ খুঁজতে বসেছিল স্কুল সার্ভিস কমিশন, মধ্য শিক্ষা পর্ষদ এবং মামলাকারীদের আইনজীবীরা। দেড় ঘন্টা ধরে চলে বৈঠক। আগামী মাসেই আদালতের কাছে ভুয়ো নিয়োগের রিপোর্ট পেশ করা হবে। আগামী ১৬ নভেম্বর হাইকোর্টে জমা দেওয়া হবে সেই রিপোর্ট। ফলত, আগামী মাসেই কর্মহারা হচ্ছেন হাজারো শিক্ষক।

আরও পড়ুনঃ Manik Bhattacharya: সুপ্রিম ধাক্কা তৃণমূল বিধায়ক মানিকের, থাকতে হবে ইডি হেফাজতেই

সূত্রের খবর, গত কয়েক বছরে নিয়োগের ক্ষেত্রে পাহাড় তৈরি হয়েছে। নিয়োগের ক্ষেত্রে বেনিয়মের নজির গড়ে উঠেছে জেলায় জেলায়। গত কয়েক বছরে এই ভুয়ো নিয়োগের সংখ্যা কত? কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে তা খুঁজে বের করতেই স্কুল সার্ভিস কমিশনের দফতরে বৈঠকে বসেছিল তিন পক্ষ।

আগামী মাসেই কর্মহারা হচ্ছেন হাজারো শিক্ষক, তালিকা প্রকাশ করতে চলেছে কমিশন 
আগামী মাসেই কর্মহারা হচ্ছেন হাজারো শিক্ষক, তালিকা প্রকাশ করতে চলেছে কমিশন 

সূত্রের খবর, ইতিমধ্যেই ভুয়ো নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টে তথ্য জমা দিয়েছে সিবিআই। সেই তথ্যের সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের দেওয়া তথ্য মিলিয়ে দেখা হবে। তারপরেই কয়েক হাজার জন চাকরি প্রার্থী চাকরি হারাতে পারেন। এমনটাই সূত্রে খবর।

ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ কমিশনের উপদেষ্টা কমিটির একাধিক সদস্য, মধ্যশিক্ষা পর্ষোদের প্রাক্তন সভাপতি সহ মিডলম্যানরাও। নিয়োগ দুর্নীতির সঙ্গে কারা যুক্ত? কীভাবে হত এই নিয়োগ দুর্নীতি? সবটাই জানতে বারবার সকলকে হেফাজতে নিচ্ছে সিবিআই। বুধবার সিবিআই দাবি করে, কী করে অপরাধ করলে বাঁচতে হবে সবটাই পরিকল্পনা রেখেছিলেন সকলেই।

আগামী মাসেই কর্মহারা হচ্ছেন হাজারো শিক্ষক, তালিকা প্রকাশ করতে চলেছে কমিশন 

আগামী মাসেই কর্মহারা হচ্ছেন হাজারো শিক্ষক, তালিকা প্রকাশ করতে চলেছে কমিশন 
আগামী মাসেই কর্মহারা হচ্ছেন হাজারো শিক্ষক, তালিকা প্রকাশ করতে চলেছে কমিশন 

আদালতের কাছে সিবিআই দাবি করে, এঁরা প্রত্যেকে প্রভাবশালী। সিবিআই কী তদন্ত করছে, কাকে ডাকছে, কী তদন্ত করছে, তা এঁরা জেনে নিতেন। সাক্ষীদের কী প্রশ্ন করা হয়েছে, তাও জেনে নিতেন। বাঁচার জন্য রাস্তা তৈরি করার চেষ্টা করেছিলেন। নিয়োগ দুর্নীতি সঙ্গে যারা যুক্ত, সকলকে আদালতের সামনে আনতে চায় সিবিআই। এমনটাই জানিয়েছে আদালতের কাছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন