অবিভক্ত পশ্চিমবঙ্গ উন্নয়নে অঙ্গীকারবদ্ধ শাসক-বিরোধী, শুভেন্দুর প্রস্তাবে সহমত মমতার

অবিভক্ত পশ্চিমবঙ্গ উন্নয়নে অঙ্গীকারবদ্ধ শাসক-বিরোধী। বিধান্ভসভার শেষদিনের অধিবেশনে শুভেন্দুর প্রস্তাবে সহমত মমতার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সোমবার বিধানসভার শেষ অধিবেশনে উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরুতেই বিধানসভায় বাংলা ভাগ নিয়ে আলোচনা হয়। সেখানে বাংলা প্রস্তাব রাখেন রাজ্যের পরিষদের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। এরপরই অবিভক্ত পশ্চিমবঙ্গ উন্নয়ন নিয়ে প্রস্তাব রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর এই প্রস্তাব মেনে নেওয়ার পক্ষে সওয়াল করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর প্রস্তাবে সহমত পোষণ করে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বলেন, ‘অধ্যক্ষের অনুমতিতে বিরোধী দল নেতার বক্তব্য গ্রহণ করা হোক’।

এদিন বিধানসভায় শুভেন্দু অধিকারী বলেছেন, “বিজেপি এক সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাংলা ভাগ নিয়ে কোন মন্তব্য করেননি। আমরাও অখন্ড পশ্চিমবঙ্গ ও অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে প্রস্তাব আনার অনুরোধ জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে। তাতে আমরা সহমত পোষণ করবো।”এরপরই মুখ্যমন্ত্রী বলেন, অখন্ড পশ্চিমবঙ্গের উন্নয়নে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি প্রস্তাব এনেছেন আমরা সেই প্রস্তাব গ্রহণ করব।”

পাশাপাশি তিনি বলেন,”পশ্চিমবঙ্গ কে আমরা ভাঙতে দেব না। আসুন সবাই মিলে এই প্রস্তাব নিই। উপর তিনি বলেন প্রস্তাবে বিরোধীদলতার বক্তব্য যুক্ত করা হোক।” এরপর তিনি কেন্দ্রের উদ্দেশ্যে বলেন,” আমরা যুক্তরাষ্ট্রের কাঠামোয় বিশ্বাসী। কেন্দ্র যেমন রাজ্যকে সহযোগিতা করবে তেমনি রাজ্য কেন্দ্রকে সহযোগিতা করবে।”

প্রসঙ্গত, বিধানসভার অধিবেশন শুরুর দিন থেকেই একাধিকবার ওয়াক আউট করতে দেখা গেছে বিরোধীদল বিজেপিকে। এবং বিধানসভার ভেতরেও প্রায় প্রত্যেকদিনই তৈরি হয়েছে উত্তেজনা। শাসক এবং বিরোধীদের বাঘ যুদ্ধে বারবার উত্তপ্ত হয় বিধানসভার অধিবেশন। কিন্তু এদিনের পরিবেশটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়।

শুভেন্দু তাঁর রাখা অবিভক্ত পশ্চিমবঙ্গ উন্নয়ন প্রস্তাবে মুখ্যমন্ত্রীর সহমত প্রদানের পরেই খুশি হয়ে টেবিল চাপড়ালেন বিরোধী দলনেতা। একই সাথে রাজ্যসঙ্গীতেও গলা মেলাতে দেখা যায়। অধিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু অধিকারী বলেন,” আমার মনে হয়েছে আজ হাউসে সম্পূর্ণ সংসদীয় রীতিনীতি মেনে আলোচনা হয়েছে। অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়নে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর