নজরবন্দি ব্যুরোঃ অগ্নিপথ নিয়ে অবশেষে প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সোমবার বিধানসভার অধিবেশনে তিনি বলেন, ‘‘অগ্নিপথ আসলে বিজেপির ক্যাডার তৈরির প্রকল্প। এরাই ভোট লুট করতে সাহায্য করবে।
পার্টি অফিসে পাহারা দেবে। বিজেপি আসলে গু ন্ডা তৈরি করতেই চার বছরের এই ললিপপ দিয়েছে।’’মুখ্যমন্ত্রী এই ভোট লুঠ এবং পার্টি অফিস পাহারার মন্তব্যের পিছনে অনেকেই কৈলাস মন্তব্যের জের খুঁজে পাচ্ছেন। বর্ষীয়ান বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলছেন,
দলীয় কার্যালয়ের নিরাপত্তা রক্ষী হিসেবে তিনি প্রাধান্য দেবেন অগ্নিবীরদের। তারপর থেকেই বিরোধিতার ঝড় উঠেছে এক প্রকার। রাজনৈতিক মহলের মতে মমতা ব্যানার্জির মন্তব্যেও কৈলাস বক্তব্যের জের রয়েছে।
আজ বিধান সভায় শুরুতে বক্তব্য রাখতে ওঠেন মুখ্যমন্ত্রী। তিনি কেন্দ্রের অগ্নিবীর প্রকল্পের নিন্দায় সরব হন। বলেন, ”এই প্রকল্প তো আর্মি ডিপার্টমেন্ট থেকে ঘোষণা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রক করেছে।
অগ্নিপথ নিয়ে অবশেষে মন্তব্য করলেন মমতা, কি বললেন মুখ্যমন্ত্রী?
অগ্নিবীর তৈরির নামে আসলে বিজেপির ক্যাডার তৈরি করা হবে। চার বছর পর চাকরি চলে গেলে তোমাদের বাড়ির লোকেরও চাকরি চলে যাবে। কিসের অগ্নিপথ? আমি কারও চাকরি খেতে দেব না।”



