জল্পনার অবসান হল অবশেষে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ফড়ণবিস

গত কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রী পদ নিয়ে কার্যত দড়ি টানাটানি চলছিল মহারাষ্ট্রে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

যাবতীয় জল্পনার অবসান হল অবশেষে। কাটল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সাসপেন্স। মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন দেবেন্দ্র ফড়ণবীস। আগামিকাল, বৃহস্পতিবার মুম্বইয়ের আজাদ ময়দানে শপথ নেবেন তিনি। বৈঠকে বিজেপি বিধায়ক দলের নেতা হিসেবে নির্বাচিত হন তিনি। আগামী বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ফড়ণবিস।

গত কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রী পদ নিয়ে কার্যত দড়ি টানাটানি চলছিল মহারাষ্ট্রে। মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে ডাকা হয় বৈঠক। তবে অসুস্থতার কারণে বৈঠকে যোগ না দিয়ে গ্রামে চলে যান একনাথ শিণ্ডে। যদিও বিজেপির তরফে নাম চূড়ান্ত করে রাখা হয়েছিল আগেই। প্রয়োজন ছিল শুধু শিণ্ডের সম্মতি। ইতিমধ্যেই মুম্বইয়ের আজাদ ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে।

Shamim Ahamed Ads

বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন ফডণবীস। সূত্রের খবর, বুধবার বিকেলেই ফডণবীসের নেতৃত্বাধীন বিজেপি বিধায়কদের একটি দল রাজভবন যাবে। রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণের কাছে সরকার গঠনের দাবি জানাবেন তারা। ফডণবীসের সঙ্গে দুই শরিক দলের নেতা অজিত পওয়ার এবং একনাথ শিন্ডেও রাজ্যপালের কাছে যাবেন।

বিজেপির পরিষদীয় দলের বৈঠকের পর ফড়ণবিস জানান, বিধায়ক দলের নেতা হতে পেরে তিনি সম্মানিত। বিজেপির ১৩২ জন বিধায়কের সমর্থন পেয়েছেন তিনি। পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদও জানান ফড়ণবিস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত