নজরবন্দি ব্যুরো: আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে বছরের শেষ চন্দ্রগ্রহণ। মাসের পূর্ণিমা তিথিকে শারদ পূর্ণিমাও বলা হয়ে থাকে। আগামী শনিবার (২৮ অক্টোবর) লক্ষ্মী পুজোর দিনে চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ হবে। এর প্রভাব পড়বে রাশিচক্রের উপর। কয়েকটি রাশির সুসময় আসতে চলেছে। জেনে নিন, আপনার রাশিফল কী বলছে!
আরও পড়ুন: আজকে ভাগ্য সুপ্রসন্ন এই তিন রাশির, দেখুন রাশিফল
মিথুন রাশি: চন্দ্রগ্রহণের শুভ প্রভাব পড়বে মিথুন রাশির জাতক জাতিকাদের উপর। চাকুরীজীবীদের কপাল খুলবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। যারা ব্যবসা করেন তারাও উন্নতির সুযোগ পাবেন। হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এই রাশির জাতক জাতিকাদের জীবন সুখে ভরে উঠবে।

সিংহ রাশি: এই রাশির জাতক জাতিকাদের অর্থের অভাব দূর হবে। আর্থিক দিক থেকেও শক্তিশালী হবেন। চাকুরীজীবীদের জন্য সুসময়, নতুন দায়িত্ব পেতে পারেন। কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন সিংহ রাশির জাতক জাতিকারা। ব্যবসায়ীদের জন্য আর্থিক দিক থেকে ভালো সময় আসতে চলেছে।

তুলা রাশি: পুরনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। কঠোর পরিশ্রমের ফল পাবেন। যারা ব্যবসা করেন তাঁরা বড় কোনও অর্ডার পেতে পারেন। পারিবারিক জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। দাম্পত্য জীবন সুখের হবে। কোনও ভালো খবরের আশা করতে পারেন।
বছরের শেষ চন্দ্রগ্রহণে ‘সোনায় সোহাগা’ এই ৩ রাশি, দেখুন আপনার ভাগ্য কী বলছে?




