আরজি কর কাণ্ডের মামলা করায় হুমকির মুখে আইনজীবী, রয়েছে খুনের আশঙ্কাও

আরজি কর কাণ্ডের মামলা করায় হুমকির মুখে আইনজীবী, রয়েছে খুনের আশঙ্কাও। হাই কোর্টের পাবলিক প্রসিকিউটরের বিরুদ্ধ্বেও অভিযোগ তোলেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি কর কাণ্ডে দেশজুরে তোলপাড় রাজ্য। আর শেষে এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয় সুপ্রিম কোর্টে। আগামী ৫ সেপ্টেম্বর ফের এই মামলার তৃতীয় শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। কিন্তু এরমধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন এক মহিলা আইনজীবী যিনি এই আরজি করের ঘটনা নিয়ে মামলা করেছিলেন। আর সে কারণেই রীতিমতো হুমকির মুখে পড়তে হচ্ছে তাঁকে। একই সাথে খুনের আশঙ্কাও করছেন ওই মহিলা আইনজীবী। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা করেছেন আইনজীবী সংযুক্তা সামন্ত।

সোমবার সুপ্রিম কোর্টে তিনি জানিয়েছেন, এর আগেও সন্দেশখালি অংশগ্রহণের জন্য কলকাতা পুলিশ এবং রাজ্য প্রশাসন সুনির্দিষ্টভাবে টার্গেট করছে তাঁকে। এবার আরজি কর নিয়ে মামলা করা তেও একই হুমকির মুখে পড়তে হল তাঁকে। একই সাথে খুন করা হতে পারে বলেও সুপ্রিম কোর্টে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এছাড়াও তিনি সরাসরি কলকাতা হাই কোর্টের পাবলিক প্রসিকিউটরের বিরুদ্ধ্বেও অভিযোগ তোলেন তিনি।

Shamim Ahamed Ads

তিনি দাবি করেন কলকাতা হাই কোর্টের এই পাবলিক প্রসিকিউটর তৃণমূল ক্যাডারের মতো কাজ করছেন। এবং তিনি অভিযোগ করেন রাজ্যের গোয়েন্দারা তদন্ত লোপাটে পুলিশকে সাহায্য করেছে। পাশাপাশি তিনি আরও দাবি করেন এটা পশ্চিম বঙ্গ বলেই সম্ভব। তবে তাঁর আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। যেহেতু মামলাটি হাইকোর্টে বিচারাধীন, তাই হাইকোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত