দুর্দান্ত খেলেও হেরে গেলেন লক্ষ্য, এবার লড়াই ব্রোঞ্জের জন্য

ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে ডেনমার্কের অ্যাক্সেলসেনের কাছে স্ট্রেট গেমে (২০-২২, ১৪-২১) হারলেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

হল না জেতা, প্রথম গেমে এক সময় এগিয়ে ছিলেন ১৮-১২ পয়েন্টে। দেখে মনে হচ্ছিল, হাসতে হাসতে প্রথম গেম জিতবেন লক্ষ্য সেন। সেখান থেকে ফিরলেন ভিক্টর অ্যাক্সেলসেন। টানা পয়েন্ট পেয়ে প্রথম গেম নিজের নামে করলেন। প্যারিস অলিম্পিক্সে ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে ডেনমার্কের অ্যাক্সেলসেনের কাছে স্ট্রেট গেমে (২০-২২, ১৪-২১) হারলেন তিনি।

তবে এখনও পদক জেতার সম্ভবনা রয়েছে লক্ষ্যর। সোমবার মালয়েশিয়ার লি জি জিয়ার বিরুদ্ধে ব্রোঞ্জ মেডেলের ম্যাচে নামবেন তিনি। এ বারের অলিম্পিকে ব্যাডমিন্টনে একে একে বিদায় নিয়েছেন পিভি সিন্ধু, এইচ এস প্রণয়, চিরাগ-সাত্বিক জুটি। শুধু বেঁচে ছিলেন লক্ষ্য। তাই তার উপর প্রতাশার চাপ ছিল অগাধ। দুর্বার গতিতে এগিয়ে চলেছেন তিনি। প্রথম ভারতীয় পুরুষ শাটলার হিসেবে অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছে গিয়েছিলেন লক্ষ্য।

উত্তরাখণ্ডের ২২ বছরের শাটলার যেন ভারতীয় ব্যাডমিন্টনের পোস্টার বয়। রবিবারের ম্যাচে লক্ষ্যর প্রতিপক্ষ টোকিও অলিম্পিকের সোনাজয়ী শাটলার ভিক্টর অ্যাক্সেলসেন। ৩০ বছরের ড্যানিশ শাটলার প্যারিস অলিম্পিকের দ্বিতীয় বাছাই। নামের পাশে একগুচ্ছ সোনা, রুপো। দুর্দান্ত খেছিলেন লক্ষ্য। কিন্তু শেষ রক্ষা হল না। জেতা প্রথম গেমে হারের পর দুর্দান্ত মানসিকতার পরিচয় দেন লক্ষ্য সেন।

দ্বিতীয় গেমের শুরুতেই টানা সাতটি পয়েন্ট জেতেন। ৭-০ করে ফেলেন। তবে ধীরে-ধীরে কামব্যাক করতে থাকেন ভিক্টর অ্যাক্সেলসন। একটা সময় স্কোর দাঁড়ায় ১০-৯। ভিক্টরকে দেখে বোঝা যাচ্ছিল যে কেন তাঁকে সর্বকালের সেরা সিঙ্গলস খেলোয়াড়দের তালিকার প্রথম দিকেই রাখা হয়। তবে হারটা যদি একপেশে হত, তাহলে বলা যেত যে কিছুটা প্রত্যাশিত ছিল। কিন্তু লক্ষ্য হেরে গেলেন জেতার জায়গা থেকে। প্রথম গেমে ২০-১৭ থেকে গেলেন। দ্বিতীয় গেমে ৭-০ ব্যবধান থেকে হেরে গেলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন