Nupur Sharma: নুপুর শর্মাকে তলব করল কলকাতা পুলিশ, চলতি মাসেই দিতে হবে হাজিরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মুম্বই পুলিশের পর এবার এবার বিজেপি থেকে সাসপেণ্ড হওয়া নুপুর শর্মাকে তলব করল কলকাতা পুলিশ। আগামী ২০ জুনের মধ্যে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিল নারকেলডাঙা থানার পুলিশ। এবিষয়ে ভারতীয় দণ্ডবিধির ৪১ এ ধারায় নোটিশ পাঠাল কলকাতা পুলিশ।

আরও পড়ুনঃ Bidhansabha: বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ, তুমুল উত্তেজনা

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই পয়গম্বর মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন নুপুর শর্মা। যার জেরে দেশের একাধিক রাজ্যে পরিস্থিতি রণক্ষেত্র আকার নেয়। গত বৃহস্পতিবার থেকে বাংলাতেও সেই ঘটনার আঁচ এসে পড়েছে। এই ঘটনায় রাজ্যজুড়ে ১০০ জনের অধিক জনকে গ্রেফতার করেছে পুলিশ। একাধিক জেলার ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারা।

1611882143 cal2

এরই মধ্যে নুপুর শর্মার বিরুদ্ধে কাঁথি থানায় শনিবার রাতে কাঁথি থানায় এফআইআর দায়ের করেন তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক আবু সোহেল। এখনও অবধি নুপুর শর্মাকে কেন গ্রেফতার করা হচ্ছে না? এই প্রশ্ন তুলে অভিযোগ দায়ের করেছেন তিনি। তিনি এই মর্মে কাঁথি থানায় অভিযোগ জানাতে যান। সেখানেই অভিযোগের প্রেক্ষিতে এফআইআর দায়ের করেছে কাঁথি থানার পুলিশ৷ আবু সোহালে জানিয়েছেন, আইনি পথে হেঁটে আগামী দিনে পদক্ষেপ নেবেন৷ আগামী দিনে সুপ্রিম কোর্ট এবং স্বরাষ্ট্রমন্ত্রক এবং দিল্লি পুলিশের কাছে যাবেন তিনি।

নুপুর শর্মাকে তলব করল কলকাতা পুলিশ, হিংসা থামাতেই কী পদক্ষেপ? 

নুপুর শর্মাকে তলব করল কলকাতা পুলিশ, হিংসা থামাতেই কী পদক্ষেপ? 
নুপুর শর্মাকে তলব করল কলকাতা পুলিশ, হিংসা থামাতেই কী পদক্ষেপ? 

এর আগে নুপুর শর্মাকে হাজিরা দেওয়ার জন্য তলব করেছে মুম্বই পুলিশ। আগামী ২৫ জুন সকাল ১১ টায় হাজিরা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। ওই দিন নুপুরের বয়ান রেকর্ড করা হবে। একইসঙ্গে ওই দিনের অনুষ্ঠানের ফুটেজ চেয়ে পাঠিয়েছে মুম্বই পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর