ছুটির দিন ক্যানিং স্ট্রিটে বহুতলে আগুন!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ছুটির দিন ফের বড়বাজারে অগ্নিকাণ্ড। এ বার আগুন লাগার ঘটনা ঘটেছে ১০৯ নম্বর ক্যানিং স্ট্রিটে। ইতিমধ্যেই দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার সব রকম চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা।

দমকল সূত্রে খবর, রবিবার সকাল পৌনে দশটা নাগাদ ওই বহুতল থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন এলাকার লোকজন। তাঁরাই প্রথমে খবর দেয় থানায়, পরে খবর দেওয়া হয় দমকলে। দমকল কর্মীরা আগুন আয়ত্তে আনার চেষ্টা করছেন। কিন্তু কোথা থেকে আগুন লেগেছে বা কিসে আগুন লেগেছে সেটা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক ভাবে দমকলের অনুমান, এক তলা থেকে আগুন ছড়িয়েছে।

মুহূর্তে ওই ভবনটির একতলা, দোতলা ও তিনতলায় আগুন ছড়িয়ে পড়েছে। ওই ভবনের মধ্যে অন্য ঘরগুলিতেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে আগুন ছড়িয়ে পড়া আটকাতে সমস্ত রকম চেষ্টা করছেন দমকল কর্মীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন