হাইকোর্টের ভিতরে তুমুল ঝগড়া কল্যান-সায়নের, ঘটনায় হতবাক বিচারপ্রার্থীরাই

প্রতিবাদ মিছিল শেষে হাইকোর্টের ভিতরে তুমুল ঝগড়া কল্যান-সায়নের, ঘটনায় হতবাক বিচারপ্রার্থীরাই। একে অপরের বিরুদ্ধে তোলে অভিযোগ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় ন্যায্য বিচারের দাবিতে তোলপাড় গোটা দেশ। ঘটনার পর থেকেই রাজ্যে দফায় দফায় চলছে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল। এবার সেই বিচারের দাবি চেয়ে সোমবার হাইকোর্ট চত্বরে পথে নামেন আইনজীবীরাও। মিছিল করা হয় কলকাতা হাইকোর্ট থেকে আকাশবাণী ভবন পর্যন্ত। ফের সেখান থেকে ঘুরে আসার কথা হাইকোর্টের সামনে। এরপর মিছিল শেষে হাইকোর্টের ভিতরে তুমুল ঝগড়া বাধে দুই আইনজীবীর মধ্যে।

একদিকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূলের সাংসদ। অন্যদিকে সায়ন বন্দ্যোপাধ্যায়। যিনি সিপিএমের তরুণ মুখ। সায়নের অভিযোগ, এই মিছিলে রাজনৈতিক রঙ লাগানোর দাবি করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরপর সায়নকে কল্যাণ সরাসরি বলেন ভোটে তাদের জমানত বাজেয়াপ্ত হয়েছে। সিপিএম কিছু করতে পারবে না। এছাড়াও আরজি করের ভাঙচুরের ঘটনাও টেনে আনে কল্যাণ। এরপরই পাল্টা বিতণ্ডায় জড়ান সায়নও। ঘটনায় হতবাক অন্যান্য আইনজীবীরাও। হা করে দাঁড়িয়ে দেখতে থাকে সেই ঝগড়া।

যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাল্টা অভিযোগ, একটি শান্তিপূর্ণ মিছিলে রাজনৈতিক প্রসঙ্গ টেনে আনা হয়। তিনি এক বর্ষীয়াণ আইনজীবী। কিন্তু তাঁকে ধাক্কাধাক্কি করা হয়েছে। একটা শান্তিপূর্ণ মিছিলে কেন এ ধরনের ঘটনা ঘটবে তা নিয়ে প্রশ্ন তোলেন কল্যাণ।

রজি করের ঘটনার প্রতিবাদে দলমত নির্বিশেষে সোমবার একটি মিছিল করেন আইনজীবীরা। এছাড়াও আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছেন ডাক্তার থেকে আইনজীবী, শিল্পী থেকে বুদ্ধিজীবী, পথে  সকলে। প্রত্যেকের একটাই দাবি ‘বিচার চাই’। অর্থাৎ আরজি করের তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণকাণ্ডে বিচারের দাবিতে যেখানে সারা বিশ্বে আন্দোলনের ঝড় উঠেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত