জুলাইয়ে ভয়াবহ সুনামি? ‘বাবা ভাঙ্গা’ রিও তাতসুকির ভবিষ্যদ্বাণীতে আতঙ্ক, পর্যটনে বড় ধাক্কা

‘দ্য ফিউচার আই স’ মাঙ্গা-য় ৫ জুলাই সুনামি বা ভূমিকম্পের ইঙ্গিত! তাতসুকির পূর্বাভাসে বিশ্বাস বাড়ছে, জাপানে পর্যটক কমেছে ৮৩%

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

২০২৫ সালের জুলাই মাসে জাপানে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা করছেন রিও তাতসুকি, যিনি ‘নতুন বাবা ভাঙ্গা’ নামে খ্যাত। জাপানের এই বিখ্যাত মাঙ্গা শিল্পী তাঁর জনপ্রিয় গ্রাফিক নভেল ‘The Future I Saw’ -এ আগামী ৫ জুলাই এক বিধ্বংসী ভূমিকম্প বা সুনামির ইঙ্গিত দিয়েছেন। তার এই ভবিষ্যদ্বাণী প্রকাশ্যে আসার পর জাপানে পর্যটনে ব্যাপক ধস নেমেছে।

বিশেষ করে হংকং, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান থেকে জাপানে যাওয়া পর্যটকের সংখ্যা ভয়াবহভাবে কমে গিয়েছে। জুন-জুলাই মাসে বুকিং কমেছে প্রায় ৮৩%, যা এই মৌসুমে এক বিশাল ধাক্কা। ব্লুমবার্গ ইন্টেলিজেন্স জানাচ্ছে, শুধু হংকং থেকেই ৫০% কম বুকিং হয়েছে।

জুলাইয়ে ভয়াবহ সুনামি? ‘বাবা ভাঙ্গা’ রিও তাতসুকির ভবিষ্যদ্বাণীতে আতঙ্ক, পর্যটনে বড় ধাক্কা

জুলাইয়ে ভয়াবহ সুনামি? 'বাবা ভাঙ্গা' রিও তাতসুকির ভবিষ্যদ্বাণীতে আতঙ্ক, পর্যটনে বড় ধাক্কা
জুলাইয়ে ভয়াবহ সুনামি? ‘বাবা ভাঙ্গা’ রিও তাতসুকির ভবিষ্যদ্বাণীতে আতঙ্ক, পর্যটনে বড় ধাক্কা

যদিও জাপান সরকার তাতসুকির এই পূর্বাভাসকে “অবৈজ্ঞানিক গুজব” বলে উড়িয়ে দিয়েছে। মিয়াগি প্রিফেকচারের গভর্নর ইয়োশিহিরো মুরাই এক বিবৃতিতে বলেছেন, “গুজবে কান দিলে পর্যটনে বড় সমস্যা তৈরি হবে। মানুষ যেন এসব না শুনে নিশ্চিন্তে ভ্রমণ করেন।”

তবে শুধু এই ভবিষ্যদ্বাণীই নয়, রিও তাতসুকির অতীত ভবিষ্যদ্বাণীই তার প্রতি বিশ্বাস বাড়িয়েছে সাধারণ মানুষের। তাঁর মাঙ্গা সিরিজে যেসব ঘটনাকে ইঙ্গিত দেওয়া হয়েছিল, তার অনেকগুলিই ঘটেছে বাস্তবে।

রিও তাতসুকির কিছু বিখ্যাত পূর্বাভাস:
১৯৯৫ সালের কোবে ভূমিকম্প
২০১১ সালের তোহোকু ভূমিকম্প ও সুনামি
গায়ক ফ্রেডি মারকারির মৃত্যু
কোভিড-১৯ প্যান্ডেমিকের পূর্বাভাস

এসব ঘটনার কারণে তাতসুকির প্রতি বিশ্বাস বেড়েছে বিশ্বজুড়ে অনেক মানুষের। তাঁর অনুরাগীরা তাকে অনেকেই বলছেন ‘নতুন বাবা ভাঙ্গা’। যদিও এসব পূর্বাভাসের কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবে বারবার মিল পাওয়ার কারণে বিশ্বজুড়ে একাংশ মানুষের মধ্যে দুশ্চিন্তা ছড়িয়েছে।

জাপান সরকার ইতিমধ্যেই এপ্রিল মাসে একটি সতর্কতা জারি করেছে, যেখানে বলা হয়েছে—প্যাসিফিক উপকূলে একটি বড় ভূমিকম্প হলে প্রায় ২,৯৮,০০০ মানুষের মৃত্যু হতে পারে। ফলে সরকারের পক্ষ থেকেও ভূমিকম্প নিয়ে চিন্তা যে বাস্তব, তা স্পষ্ট। তবে আসন্ন ৫ জুলাই কী ঘটবে তা সময়ই বলবে। আপাতত রিও তাতসুকির মাঙ্গা ঘিরে বিশ্ব জুড়ে রহস্য, কৌতূহল ও আতঙ্ক বাড়ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর