নজরবন্দি ব্যুরোঃ বিধানসভায় শোচনীয় পরাজয়ের পর বিজেপির একাধিক শীর্ষ নেতা দাবি তুলছেন বাংলাকে ভাগ করার জন্যে। কেউ চান আলাদা হোক উত্তরবঙ্গ আবার কেউ চান রাঢ় বঙ্গ কে আলাদা করতে। তারই মধ্যে বঙ্গ সফরে এসেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। তাঁর সামনেই বাংলা ভাগের দাবিতে সরব হন একাধিক বিজেপি নেতা। সবথেকে বেশি সোচ্চার হন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।
আরও পড়ুনঃ বিজেপি নেতাদের মন্তব্যের কড়া সমালোচনা, এবার গ্রেফতারির আবেদনে সরব মমতা

তবে সাংসদ সৌমিত্র খাঁয়ের দাবি একেবারেই খারিজ করে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। পৃথক উত্তরবঙ্গের দাবিতে আগেই সরব হয়েছিলেন বঙ্গ বিজেপির নেতারা। পরে পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবিতে সরব হন বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)। সৌমিত্র খাঁ রাঢ়বঙ্গের দাবিতে যতবারই সরব হয়েছেন, ততবারই বিষয়টি কৌশলে এড়িয়ে গেছেন রাজ্য নেতারা। বলা হয়েছে, এটা সৌমিত্রর ব্যক্তিগত মন্তব্য।

আর এবার বিজেপির কেন্দ্রীয় নেতারাও সমর্থন করলেন না সৌমিত্র খার দাবি। বিজেপি নেতাদের সাফ বক্তব্য, শ্যামাপ্রসাদ মুখ্যোপাধ্যায়ের বাংলাকে কখনই ভাগ করতে নারাজ তাঁরা। বরং সামগ্রিক সমন্বয়ের জন্য রাজ্য নেতৃত্বকে কড়া বার্তা দেওয়া হয়েছে। তবে নিজের দাবিতে অনড়ই রয়েছেন সৌমিত্র খাঁ। তিনি বলেছেন, দল সমর্থন করেনা, কিন্তু আমি চাই।
বাংলা ভাগ চায়না বিজেপি, সাংসদ সৌমিত্র-র দাবি খারিজ করলেন নড্ডা।

তার কথায়, পশ্চিমবাংলায় থেকে উত্তরবঙ্গের উন্নয়ন হচ্ছে না। আমাদের নদী, আমাদের বীরভূমের সম্পত্তি, আমাদের জঙ্গলমহলের সম্পত্তি। আপনাদের সঙ্গে আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে নিশ্চয় থাকব। কিন্তু রাঢ়ভূমের উন্নয়নের জন্য কী পাচ্ছি? বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর, আসানসোল এই জায়গাগুলোকে কলকাতার বাবুদের কাছে রাখার কোনও মানে হয় না।



