চাকরি প্রার্থীদের জন্য সুখবর, রাজ্য স্বাস্থ্য দপ্তরে শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে একাধিক পদে নিয়োগ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চাকরি প্রার্থীদের জন্য সুখবর, করোনা ভাইরাসের ফলে স্তব্ধ মানব জীবন। লকডাউন এর সময়তাতে কাজ হারিয়েছেন অনেক মানুষ। এখন করোনা ভাইরাসের প্রকোপ কমেনি। সংক্রমনের সংখ্যা বাড়ছে। এখনো বন্ধ আছে স্কুল- কলেজ। এই সময়টাতে অনেকেই চাকরি খুঁজছেন। এবার আসন্ন দুর্গা পুজোর আগে পশ্চিমবঙ্গ  স্বাস্থ্য দপ্তর রাজ্যের চাকুরীপ্রার্থীদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে চাকরির সুযোগ দিচ্ছে ৷

আরও পড়ুনঃ লিভার ভালো রাখতে চান? তাহলে অবশ্যই করুন এই কাজ গুলো।

একাধিক পদ খালি রয়েছে এই বিভাগে৷ তা পূরণের জন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর৷ চাকুরীপ্রার্থীরা বিভিন্ন ক্যাটাগরিতে চাকরির সুযোগ পাবেন৷ অনলাইনেও করা যাবে আবেদন৷

পশ্চিমবঙ্গের একাধিক জেলায় স্বাস্থ্য দফতর নিয়োগ করবে। শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ( Walk-in-Interview)-এর মাধ্যমেই নিয়োগ হবে। কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না চাকুরীপ্রার্থীদের। নিয়োগ হবে বাঁকুড়া, মালদহ, পুরুলিয়া, হুগলি-সহ রাজ্যের একাধিক জেলায়।

চাকরি প্রার্থীদের জন্য সুখবর, পদ:-মেডিক্যাল টেকনোলজিস্ট (ক্রিটিক্যাল কেয়ার): ৫

Phlebotomist: ৭

মেডিক্যাল টেকনোলজিস্ট: ৫

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং ডিপ্লোমা

আবেদনের তারিখ: ১২, ১৩, ১৪, ১৫ এবং ১৬ অক্টোবর

নিয়োগের পদ্ধতি:  ওয়াক ইন ইন্টারভিউ( Walk-in-Interview)

নিয়োগের মেয়াদ:চুক্তিভিত্তিক।

বেতনক্রম: ৫০০০-২০,০০০ টাকা

চাকুরীপ্রার্থীরা আবেদন সম্পর্কিত তথ্য জানতে রাজ্য স্বাস্থ্য দপ্তরে অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে।

শুধুমাত্র এই তিন পদেই নয়, রাজ্যের একাধিক জেলায় একাধিক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। সব ক্ষেত্রেই শুধুমাত্র ইন্টারভিউ হবে। কোনও লিখিত পরীক্ষা হবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন