JEE এবং NEET, পরীক্ষার নয়া নির্ঘণ্ট জানাল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রত্যাশা মতন পিছিয়ে গেল JEE এবং NEET এর পরীক্ষা। জানানো হয়েছে, করোনা পরিস্থিতিতে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি বলা হয়েছে, আগামী ১ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যেই নেওয়া হবে জেইই মেইন পরীক্ষা। অন্যদিকে জেইই অ্যাডভান্স পরীক্ষা হবে ২৭ সেপ্টেম্বর। নিট পরীক্ষা হবে ১৩ সেপ্টেম্বর।

এর আগে করোনা পরিস্থিতি বিচারকরে সিবিএসই-র বাকি থাকা দশম এবং দ্বাদশের পরীক্ষা বাতিল করেছে কেন্দ্রের সরকার। তবে পরীক্ষার পরবর্তী তারিখও ঘোষিত হল। জেইই মেন পরীক্ষা নেওয়া হবে ১ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে। জেইই অ্যাডভান্সড পরীক্ষা হবে নেওয়া ২৭ সেপ্টেম্বর। নিট পরীক্ষা হবে ১৩ সেপ্টেম্বর। গতকাল নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে এমনটাই জানিয়েছেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল।

প্রসঙ্গত, আগামী ১৮ থেকে ২৩ জুলাই ইঞ্জিনিয়ারিংয়ের জয়েন্ট এবং ২৬ জুলাই মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা নিট হওয়ার কথা ছিল। তবে করোনার কারণে সেটা আবারও পিছিয়ে গেল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন