নজরবন্দি ব্যুরো: চার বছর পর শাহরুখের কামব্যাক রেকর্ড তৈরি করেছে। বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছে ‘পাঠান’। আসন্ন ছবি জওয়ানের শুটিংয়ে ব্যস্ত তিনি। কিন্তু ছবি মুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা যাচ্ছে। এরইমাঝে শোনা যাচ্ছে আইপিএল ফাইনালের মঞ্চে মুক্তি পাবে জওয়ানের ট্রেলার। সেদিনই ছবি মুক্তির তারিখ ঘোষণা হতে পারে বলে খবর।
২০১৮-র পর আর বড় পর্দায় দেখা যায়নি শাহরুখ খানকে। চলতি বছরের ২৫ জানুয়ারি মুক্তি পায় ‘পাঠান’। বলিউডের এই ছবি রেকর্ড ব্রেকিং সাফল্য অর্জন করে। ১ ফেব্রুয়ারি থেকেই ফের ‘জওয়ান’এর শুটিং শুরু করেন। এরপর ছবি মুক্তির তারিখ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছিল। ২ জুন মুক্তির তারিখ হিসেবে ঘোষণা করা হলেও পরবর্তীকালে শোনা যায় জুন নয় ‘জওয়ান’ মুক্তি পাবে আগস্টে। কার্যত একপ্রকার অনিশ্চয়তা দেখা গিয়েছিল।

বলিউডের বাদশা বরাবরই চেনা ছকের বাইরে গিয়ে নিজের ছবির প্রচার করতে পছন্দ করেন। সূত্রে খবর, আইপিএল ফাইনালের দিন ছবির ট্রেলার মুক্তি পাবে। ওইদিনই মুক্তির তারিখ জানিয়ে দেওয়া হবে। এই খবর চাউর হতেই উচ্ছ্বাস দেখা দিয়েছে অনুরাগীদের মধ্যে। প্রিয় তারকাকে শীঘ্রই আবারও বড় পর্দায় দেখার অপেক্ষা!

দক্ষিণী ছবির পরিচালক অ্যাটলির সঙ্গে প্রথমবার কাজ করছেন শাহরুখ খান। ‘জওয়ান’-এর পরিচালক তিনি। এই ছবিতে অভিনয় করবেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি, নয়নতারা, সানয়া মালহোত্রা সহ প্রমুখ।
IPL ফাইনালে চমক SRK-র! ছবি মুক্তির তারিখ কবে?



