নির্বাচনের একদিন আগে প্রচারসভা থেকে শাসকদলকে বিঁধলেন বিজেপি সভাপতি নাড্ডা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নির্বাচনের একদিন আগে প্রচারসভা থেকে শাসকদলকে বিঁধলেন বিজেপি সভাপতি নাড্ডা। রাত পোহালেই রাজ্যে নির্বাচন। প্রথম দফার নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে। বৃহস্পতিবার রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। ১এপ্রিল ভোট হবে আরও ৩০টি আসনে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র।

আরও পড়ুনঃ পরপর দুদিন হ্রাস দৈনিক সংক্রমণে, করোনায় সুস্থতার হার চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্যমন্ত্রকের।

এখান থেকে লড়াই করছেন দুই হাই ভোল্টেজ প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। দ্বিতীয় পর্বের নির্বাচনের আগের দিন ধনেখালির সভা থেকে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। প্রথম দফা নির্বাচনের ভোটের হার বলে দিচ্ছে এখানকার মানুষ পরিবর্তন চায়। তার কথায়, ‘পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চাইছেন। তাই এত ভোট পড়েছে প্রথম দফায়।’ তিনি আরও বলেন, ‘এই নির্বাচন আসল পরিবর্তনের জন্য। প্রথম দফায় তৃণমূলের সন্ত্রাস উপেক্ষা করে ৮৯ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। এর থেকেই বোঝা যায় মানুষ পরিবর্তন চায়।’

এর পরেই তিনি নন্দীগ্রাম প্রসঙ্গে বলেন, ‘‌শুভেন্দু ভবানীপুরে লড়তে গেছেন, না মমতা নন্দীগ্রামে গেছেন?‌ নিজের মন্ত্রিসভার প্রাক্তন সদস্যের সঙ্গে ভোটে লড়ছেন মমতা।’‌ তৃণমূল সরকারের গত ১০ বছরে কাজ নিয়েও কটাক্ষ করেন নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, ‘ বাংলায় একাধিক পাট শিল্প বন্ধ হয়ে গেছে। মমতা মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। মা-মাটি-মানুষদের কথা বলে উনি ক্ষমতায় এসেছেন কিন্তু তাদের জন্য কিছু করেননি।’ নাড্ডার সভা থেকে আক্রমনের সুর চরালেন অন্যান্য বিজেপি নেতারা। আগামীকালই রাজ্যের ৩০ টি আসনে ভোট।

নির্বাচনের একদিন আগে প্রচারসভা থেকে শাসকদলকে বিঁধলেন বিজেপি সভাপতি নাড্ডা। তাঁর আগে নাড্ডার এই সভা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এখন দেখার এই সভা ভোটে বিজেপিকে অ্যাডভান্তেজ দিতে পারে না। এদিকে আজ রাজ্যে সভা করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন