ইজরায়েলমুখী ক্ষেপণাস্ত্রে লেখা ‘Thank You India’, ইরানের বার্তায় চাঞ্চল্য

ইজরায়েল অভিমুখে ছোড়া ক্ষেপণাস্ত্রে ‘Thank You India’ সহ একাধিক দেশের নাম লিখে কৃতজ্ঞতা জানাল ইরান, যুদ্ধ পরিস্থিতির মাঝেই সামনে এল চাঞ্চল্যকর বার্তা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মাঝেই সামনে এল এক চাঞ্চল্যকর ছবি। ইজরায়েলের দিকে ছোড়া ইরানের একটি ক্ষেপণাস্ত্রে ইংরেজিতে লেখা— “Thank you People of India”। শুধু ভারত নয়, স্পেন, জার্মানি এবং পাকিস্তানের জনগণকেও একইভাবে ধন্যবাদ জানানো হয়েছে। আমেরিকা ও ইজরায়েলের বিরুদ্ধে সংঘাতের আবহে যে দেশগুলি ইরানের পাশে দাঁড়িয়েছে বা সমর্থন জানিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই প্রতীকী বার্তা বলে মনে করা হচ্ছে।

ইরানের মুম্বই কনস্যুলেটের সোশ্যাল মিডিয়া পোস্টেও এই বার্তা প্রকাশ্যে আসে। সেখানে বলা হয়েছে, আমেরিকা ও ইজরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার সময় বিভিন্ন দেশের মানুষের সমর্থন ও সংহতির জন্য কৃতজ্ঞ ইরান। সেই তালিকায় ভারতের নাম থাকায় বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্রের গায়ে হাতে লেখা ধন্যবাদ বার্তার ছবি সামনে আসার পর বিষয়টি আরও বেশি করে নজর কেড়েছে।

ইজরায়েলমুখী ক্ষেপণাস্ত্রে লেখা ‘Thank You India’, ইরানের বার্তায় চাঞ্চল্য

ইজরায়েলমুখী ক্ষেপণাস্ত্রে লেখা ‘Thank You India’, ইরানের বার্তায় চাঞ্চল্য
ইজরায়েলমুখী ক্ষেপণাস্ত্রে লেখা ‘Thank You India’, ইরানের বার্তায় চাঞ্চল্য

ছবিতে দেখা যাচ্ছে, একটি ক্ষেপণাস্ত্রের গায়ে বড় করে লেখা— “Thank you German People”, “Thank you People of India”, “Thank you People of Pakistan”, “Thank you people of Spain”। এই বার্তাগুলি যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরানের প্রতীকী কূটনৈতিক বার্তা হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশ।

বিশেষজ্ঞদের মতে, এটি সরাসরি কোনও সরকারি অবস্থান নয়, বরং আন্তর্জাতিক জনমতকে সামনে রেখে একটি রাজনৈতিক বার্তা। ইরান দেখাতে চাইছে যে বিশ্বজুড়ে সাধারণ মানুষের একাংশ তাদের সমর্থন করছে— এমন একটি বার্তা তুলে ধরার কৌশল হতে পারে এটি।

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে আমেরিকা, ইজরায়েল ও ইরানের সংঘাত ক্রমশ জটিল হচ্ছে। সেই পরিস্থিতিতে এই ধরনের বার্তা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলেই মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত