iQOO Z11 Lite India Launch: ভারতে আসছে iQOO Z11 Lite! 6500mAh ব্যাটারি, AI ফিচার, ₹২০ হাজারের কমেই চমক?

iQOO India আনুষ্ঠানিকভাবে Z11 Lite-এর টিজার প্রকাশ করেছে। বড় ব্যাটারি, AI ফিচার, 120Hz ডিসপ্লে এবং বাজেট দাম— সব মিলিয়ে জুলাইতেই বাজারে আসতে পারে নতুন স্মার্টফোনটি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতের বাজেট স্মার্টফোন বাজারে ফের বড় চমক দিতে চলেছে iQOO। সংস্থার CEO নিপুণ মারিয়া (Nipun Marya) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন, খুব শীঘ্রই ভারতে লঞ্চ হবে iQOO Z11 Lite। ছাত্রছাত্রী এবং Gen Z ব্যবহারকারীদের লক্ষ্য করেই তৈরি হচ্ছে এই ফোন। ইতিমধ্যেই Amazon-এ টিজার লাইভ হয়েছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, 6500mAh ব্যাটারি, AI ফিচার এবং 120Hz ডিসপ্লে-র মতো একাধিক আকর্ষণীয় স্পেসিফিকেশন থাকতে পারে ফোনটিতে।

Amazon-এ টিজার, AI-কে হাতিয়ার করছে iQOO

iQOO India-এর প্রধান নিপুণ মারিয়া সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন, Z11 সিরিজের পরবর্তী ফোন হিসেবে আসছে iQOO Z11 Lite। তাঁর দাবি, ফোনটি বিশেষভাবে স্টুডেন্ট এবং Gen Z ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। কোম্পানি এটিকে “Powered by AI” এবং “Made to Stand Out” ট্যাগলাইনের মাধ্যমে প্রচার করছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ফোনটি Amazon India-র মাধ্যমে বিক্রি হবে। ফলে লঞ্চের আগেই অনলাইন বিক্রির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

6500mAh ব্যাটারি, 44W চার্জিং!

ফাঁস হওয়া স্পেসিফিকেশন অনুযায়ী, iQOO Z11 Lite-এ থাকতে পারে—

  • 6.74-ইঞ্চির LCD ডিসপ্লে
  • 120Hz Refresh Rate
  • MediaTek Dimensity 6300 প্রসেসর
  • 8GB RAM
  • 128GB Storage
  • 50MP + 2MP Dual Rear Camera
  • 5MP Selfie Camera
  • 6500mAh Battery
  • 44W Fast Charging

সবচেয়ে বড় আপগ্রেড ব্যাটারিতে। আগের মডেলে যেখানে ছিল 6000mAh ব্যাটারি এবং 15W চার্জিং, সেখানে নতুন ফোনে আরও বড় ব্যাটারি এবং প্রায় তিনগুণ দ্রুত চার্জিং দেওয়া হতে পারে।

ভারতীয় মডেলে থাকতে পারে আলাদা প্রসেসর

শুধু Z11 Lite নয়, ভারতের জন্য আসতে চলা iQOO Z11 নিয়েও জোর জল্পনা চলছে।

Geekbench-এর তথ্য অনুযায়ী, ভারতীয় ভার্সনে MediaTek Dimensity 7500 চিপসেট ব্যবহার করা হতে পারে। অথচ চীন ও মালয়েশিয়ার মডেলে রয়েছে আলাদা প্রসেসর। অর্থাৎ, ভারতীয় বাজারের জন্য আবারও আলাদা হার্ডওয়্যার কৌশল নিতে পারে iQOO।

জুলাইয়ের মাঝামাঝি লঞ্চের সম্ভাবনা

টিপস্টারদের দাবি, জুলাইয়ের মাঝামাঝি ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে পারে iQOO Z11 Lite।

দাম ₹২০,০০০-এর কম রাখা হতে পারে বলে জল্পনা। সেই ক্ষেত্রে POCO, Samsung, Lava এবং itel-এর একাধিক জনপ্রিয় মডেলের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে ফোনটি।

বর্তমানে স্মার্টফোনের দাম বাড়তে থাকায় বাজেট সেগমেন্টে নতুন ফোনের সংখ্যা কমেছে। তাই সঠিক দামে লঞ্চ হলে Z11 Lite সহজেই ক্রেতাদের নজর কাড়তে পারে।

আমরা OPPO Reno 16 vs 16c-এর তুলনা, Nothing Phone 4b-এর লঞ্চ আপডেট ও Motorola Razr 70 Ultra-এর স্পেসিফিকেশনও কভার করেছি। OPPO তুলনা দেখুন, Nothing Phone 4b-এর আপডেট পড়ুন অথবা Motorola Razr 70 Ultra-এর স্পেসিফিকেশন দেখুন

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন