২১ এর IPL-এ দল পেলেন না ভাজ্জি! KKR এ কামব্যাক করলেন সাকিব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২১ এর IPL-এ দল পেলেন না ভাজ্জি! আইপিএল এর পঞ্চম সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী ভারতীও দলের এক সময়ের ১ নম্বর স্পিনার হরভজন সিং এর ২১ এর কোটিপতি লিগে জায়গা হল না। হরভজনের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা।কিন্তু আজ নিলাম টেবিলে কোন দল তাঁকে কিনতে আগ্রহ দেখালনা।

আরও পড়ুনঃ কমপক্ষে ২৫০! অভিষেক জানালেন মমতা সরকারের হ্যাট্রিক শুধু সময়ের অপেক্ষা।

ফলে তিনি অবিক্রিত থেকে গেলেন। ২০১৬ সালের পর থেকে জাতীয় দলের বাইরে হরভজন। বর্তমানে ঘরোয়া ক্রিকেট খেলেননা।মুম্বই ইন্ডিয়ান্স দলে খেলেছেন টানা ১০ বছর। পর সিএসকেতে তিনি যোগ দেন ২০১৮ সালে। দুই দলে ৪ বার আইপিএল জিতেছেন তিনি। আর এবার তাঁকে কিনল না কোন দলই।

অপর দিকে কেকেআর এর দলে কামব্যাক করলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। দাম উঠল ৩.২ কোটি টাকা। সাকিবের বেস প্রাইস ছিল ২ কোটি। আগে ২০১২ এবং ২০১৪ সালে কেকেআর এর হয়ে খেলেছেন সাকিব।

২১ এর IPL-এ দল পেলেন না ভাজ্জি! গম্ভীরের নেতৃত্বে চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন তিনি। তাঁকে কিনতে লড়াই করেছিল পাঞ্জাব। কিন্তু দামের দিক থেকে পাল্লা দিতে পারলেন না প্রিতির দল পাঞ্জাব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত