শাড়ির ভাঁজ খুলতেই দুর্ব্যবহার! আক্রান্ত মহিলা চিকিৎসক

শাড়ির ভাঁজ খুলতেই দুর্ব্যবহার! আক্রান্ত মহিলা চিকিৎসক। বদলাতে গেলে ওই চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করেন দোকানের মালিক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পুজো বাকি আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। বাঙালী শুরু করে দিয়েছে পুজোর কেনাকাটা। আর এর মধ্যেই এক শাড়ির দোকানে গিয়ে আক্রান্ত হলেন এক মহিলা চিকিৎসক। জামা বদলাতে গেলে ওই চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করেন দোকানের মালিক। কাটোয়া স্টেশন রোডের এক শাড়ীর দোকানের ঘটনা। প্রতিবাদ করায় মেরে আঙুল ভেঙে দেওয়ার দেন ওই দোকান মালিকের স্ত্রী। এরপর কাটোয়া মহকুমা হাসপাতালে  ভর্তি করা হয় ওই আক্রান্ত চিকিৎসককে। কাটোয়া থানায় মারধরের অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা।

আরজি কর আবহেই এবার শুরু পুজোর মরশুম। তাই ধীরে ধীরে উৎসবে ফিরছেন সাধারণ মানুষ। শুরু হয়েছে কেনাকাটা। এবার সেই পুজোর কেনাকাটা করতে গিয়ে আক্রান্ত হলেন এক মহিলা চিকিৎসক। জানাগেছে, কাটোয়া মহকুমা হাসপাতালের ওই চিকিৎসক। তবে আরজি করে কর্তব্যরত চিকিৎসকের খুন ও ধর্ষণ কাণ্ডে যেখানে উত্তাল গোটা দেশ। সেই আবহেই আরও এক চিকিৎসকের আক্রান্তের ঘটনায় শোরগোল পরে যায় এলাকায়। কেনা শাড়ি বদলাতে যাওয়ায় মেরে হাতের কড়ে আঙুল ভেঙে দেন ওই দোকানের মালিকের স্ত্রী। তবে এই ঘটনায় কাটোয়া থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনও গ্রেফতার করা হয়নি ওই অভিযুক্ত কে।

উল্লেখ্য, পুজোর এক মাস আগেই ঘটে যাওয়া এক নারকীয় ঘটনার সম্মুখীন হয়েছে রাজ্যের মানুষ। এক কর্তব্যরত তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্য থেকে দেশ। বিচারের দাবিতে পথে নেমেছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট জনেরা। প্রতিদিনই প্রায় রাস্তায় নামছে মানুষের ঢল। আর তাদের সামাল দিতে বারং বার ঢাল হয়ে দাঁড়িয়েছে পুলিশ।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত