৩৬ অলিম্পিক গেমস আয়োজনের জন্য চিঠি পাঠাল ভারত

দেশের মাটিতে অলিম্পিক হলে অর্থনেতিক দিক থেকে লাভবান হবে ভারত, সামাজিক উন্নতি হবে, দেশে তারুণ্যের ক্ষমতায়ন হবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

২০৩৬ অলিম্পিক গেমস আয়োজনের আগ্রহ প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিতে (আইওসি) চিঠি পাঠিয়েছে ভারত সরকার। গত ১ অক্টোবর সরকার থেকে আইওসির ‘ফিউচার হোস্ট কমিশনের’ কাছে আগ্রহপত্র পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চান ২০৩৬ সালের অলিম্পিক ও প্যারালিম্পিক আয়োজন করুক ভারত।

সেই লক্ষ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ করা গেল। দেশের মাটিতে অলিম্পিক হলে অর্থনেতিক দিক থেকে লাভবান হবে ভারত, সামাজিক উন্নতি হবে, দেশে তারুণ্যের ক্ষমতায়ন হবে। সেই দিকেই একধাপ এগনো গেল বলে মনে করছে ওয়াকবিহাল মহল। অলিম্পিকের আয়োজক হতে পারলে ভারতের ক্রীড়া ভবিষ্যৎও পাল্টে যাবে।

Shamim Ahamed Ads

প্যারিস অলিম্পিকে অংশগ্রহণকারী অ্যাথলিটদের কাছে এ নিয়ে মতামতও নিয়েছেন মোদি। ২০২৮ সালের অলিম্পিকের আয়োজক লস অ্যাঞ্জেলস। পরের গেমস অর্থাৎ, ২০৩২ সালে অলিম্পিক হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। ২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করার ব্যাপারে অনেক দেশই আগ্রহ প্রকাশ করেছে।

মেক্সিকো, ইন্দোনেশিয়া, তুরস্ক, পোল্যান্ড, ইজিপ্ট, দক্ষিণ কোরিয়া সহ মোট ৯টা দেশ ভারতের প্রতিপক্ষ। তাদের টপকে কি স্বপ্নপূরণ হবে ভারতের? সম্ভাবনা আছে। প্যারিসে অলিম্পিক হওয়া মানে, ইউরোপের দেশ প্রতিদ্বন্দ্বিতায় সে ভাবে থাকছে না। আমেরিকা ও অস্ট্রেলিয়াতেও হয়ে যাচ্ছে আগামী দুটো অলিম্পিক। এশিয়াতেই আবার অলিম্পিক ফিরবে, এমনই মনে করা হচ্ছে। সে দিক থেকে ভারতের দাবিই সবচেয়ে জোরালো।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত