ইরান পরিস্থিতিতে সেমিফাইনাল বাতিল? ওয়াংখেড়েতে ভারত–ইংল্যান্ড ম্যাচ নিয়েই স্পষ্ট বার্তা

মধ্যপ্রাচ্যের উত্তেজনা ঘিরে ভাইরাল ভিডিওতে সেমিফাইনাল বাতিলের দাবি; ফ্যাক্ট-চেকে স্পষ্ট, নির্ধারিত সূচি মেনেই ওয়াংখেড়েতে ভারত–ইংল্যান্ড ম্যাচ।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রুদ্ধশ্বাস লড়াই পেরিয়ে আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে উঠেছে ভারত। মুম্বইয়ের Wankhede Stadium-এ অপেক্ষা করছে হাই-ভোল্টেজ ভারত বনাম ইংল্যান্ড দ্বৈরথ। কিন্তু ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি—দাবি করা হচ্ছে, মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতির জেরে নাকি সেমিফাইনাল বাতিল হতে পারে!

কোথা থেকে জল্পনার সূত্রপাত?

ভাইরাল ভিডিওতে বলা হয়েছে, ইরান-সহ পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি এবং দুবাই ট্রানজিট সংকট আন্তর্জাতিক বিমান চলাচল ও লজিস্টিকসে প্রভাব ফেলতে পারে। ফলে ICC Men’s T20 World Cup-এর সেমিফাইনাল আয়োজন নিয়ে নাকি অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমনকি সম্প্রচার, দলগুলির সফর ও স্টেডিয়াম প্রস্তুতি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

ফ্যাক্ট-চেক কী বলছে?

তদন্তে জানা গেছে, ভিডিওটি বিভ্রান্তিকর। সেমিফাইনাল ম্যাচ নিয়ে কোনও সংকট নেই। ব্রডকাস্টিং টিমের সঙ্গে যুক্ত এক সদস্য জানিয়েছেন, নির্ধারিত সূচি অনুযায়ীই ম্যাচ অনুষ্ঠিত হবে। বিমানবন্দর বন্ধ বা লজিস্টিক ব্যাঘাতের দাবির কোনও সরকারি নিশ্চিতকরণ নেই।

মাঠের লড়াইই আসল

ভারত ও ইংল্যান্ড এই টুর্নামেন্টে তৃতীয়বার সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে। আগের আসরে ভারত জয় পেয়েছিল। এ বারও ইংল্যান্ডের ‘অল উইন’ রেকর্ডের সামনে কৌশল সাজাতে ব্যস্ত মেন ইন ব্লু।

ভাইরাল ভিডিওর জল্পনা তাই আপাতত ভিত্তিহীন। ফ্যানদের হৃদয় ভাঙার মতো কোনও সিদ্ধান্ত নেই—ওয়াংখেড়েতে নির্ধারিত দিনেই হবে মহারণ। এখন চোখ শুধু ক্রিকেটের রোমাঞ্চে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর