গ্রেট ব্রিটেন কে হারিয়ে হকিতে সেমিফাইনালে ভারত

সেমিফাইনালে ভারতকে খেলতে হবে জার্মানি এবং আর্জেন্টিনার মধ্যে জয়ী দলের সঙ্গে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

চতুর্থ কোয়ার্টার শেষ হওয়ার হুটার বাজল। প্যারিস অলিম্পিক্সের পুরুষ হকির কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনের সঙ্গে ১-১ গোলে ড্র করল ভারত। ৪২ মিনিট ১০ জনে খেলে এই পারফরম্যান্স দারুণ। দুর্দান্ত খেলল ডিফেন্স। এবার শ্যুট-আউট । সুট আউটে দুর্দান্ত খেলে গ্রেট ব্রিটেন কে হারিয়ে হকিতে সেমিফাইনালে ভারত। পেনাল্টি শুট আউটে ৪-২ ব্যবধানে জিতল ভারত। দুর্দান্ত হকি উপহার দিলে ভারতীয় দল।

দশ জনে খেলে এই জয় এনে দিল ভারতীয়দের জন্য। শ্যুট-অফে প্রথমে গোল করলেন ব্রিটেনের জেমস অ্যালবেরি। এর পর হরমনপ্রীত সিংও গোল দিলেন। ১-১ ফলাফল। কিন্তু দ্বিতীয় শটেও গোল করে এগিয়ে গিয়েছিল ব্রিটেন। পালটা গোল করলেন ভারতের সুখজিৎ সিং। ফল ২-২। এর পর পরের সটে মিস করল ব্রিটেন। আর ভারতের হয়ে গোল করলেন ললিতকুমার উপাধ্যায়। ৩-২ গোলে এগিয়ে ভারত। ব্রিটেনের চতুর্থ শট দুর্দান্ত ভাবে বাচালেন পিআর শ্রীজেশ।

তারপর শেষ বার দুর্দান্ত গোল করে ৪-২ গোলে জিতল ভারত। এই জয়ের ফলে অলিম্পিক্সের হকির সেমিফাইনালে উঠল ভারতীয় হকি দল। সেমিফাইনালে ভারতকে খেলতে হবে জার্মানি এবং আর্জেন্টিনার মধ্যে জয়ী দলের সঙ্গে। মঙ্গলবারের ম্যাচ জিতলেই প্যারিস অলিম্পিক্সে রুপো নিশ্চিত করে ফেলবে গত বারের ব্রোঞ্জজয়ীরা। দ্বিতীয় কোয়ার্টারের চতুর্থ মিনিটে লাল কার্ড দেখিয়ে বের করে দেওয়া হয় ভারতীয় দলের রক্ষণের অন্যতম ভরসা অমিত রুইদাসকে। স্বভাবতই বাকি সময় ১০ জনে খেলতে হল ভারতীয় দলকে।

এ বারের অলিম্পিক্স হকিতে এই প্রথম কোনও খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হল। তাতেও আটকানো যায়নি ভারতীয় দলকে। ১০ জন হয়ে যাওয়ার পর রণকৌশল বদলে ফেলেন ভারতীয় দলের কোচ ক্রেগ ফুলটন। ম্যাচের ২২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ভারতকে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত। কিন্তু ২৭ মিনিটে ব্রিটেন সমতায় ফেরে মর্টন লির গোলে। তারপর আর কোন গোল করতে পারেনি কোন দল। ফলে নির্ধারিত সময়ের পর শ্যুট-অফে গিয়ে দুর্দান্ত খেলে হকির সেমিফাইনালে উঠল ভারত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত