নজরবন্দি ব্যুরো: শুক্রবার বেলা পৌনে ১১টায় সল্টলেকে ইডির দপ্তরে ঢুকেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যখন বেরিয়ে এলেন, তখন সন্ধ্যা নামছে। প্রায় সাত ঘণ্টা দফায় দফায় জিজ্ঞাসাবাদের পরও তাঁর শরীরী ভাষায় ক্লান্তির লেশমাত্র ছিল না। বরং আরও দৃঢ়তার নিয়ে তিনি অমিত শাহকে উদ্দেশ্য করে বলেন, ‘উনি ভারতের সবচেয়ে বড় পাপ্পু! ক্ষমতা থাকলে আমাকে গ্রেপ্তার করুন।’
আরও পড়ুন: লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন, বাংলার গ্রামে দুর্নীতি রুখতে এবার তৎপর নবান্ন, জারি বিজ্ঞপ্তি
আর তার ঠিক পরেই অভিষেকের এই কথা নিয়ে ব্যাপক হইচই শুরু হয়ে গিয়েছিল। তবে তৃণমূল অভিষেকের কথাকে কর্পোরেট মোড়কে সামনে নিয়ে এল। অভিষেকের কথাকে টি-শার্টের ওপর ফুটিয়ে তুলে তৃণমূল যুব বাহিনী টি শার্ট নিয়ে এল। উল্লেখ্য বিজেপি আগে রাহুল গান্ধীকে (Rahul Gandhi) ‘পাপ্পু’ বলে বলে শব্দটিকে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছে, যাতে ‘পাপ্পু’ শুনলেই কাউকে বোকা বলে মনে হয়। অভিষেক সেই ‘পাপ্পু’ অপবাদই শাহকে ফিরিয়ে দিলেন।

‘India Biggest PAPPU’, অভিষেকের বক্তব্যকে হাতিয়ার, অভিনব প্রতিবাদ তৃণমূলের

সাদা রঙের এই টি-শার্ট ওপরে লাল কালিতে লেখা India’s Biggest কথাটি। গাঢ় নীল রঙে লেখা PAPPU। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একটি ছবিও তাতে দেওয়া আছে। আর এই টি-শার্টকে ঘিরেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতর। অভিষেকের এই বার্তাকে যেভাবে যুব তৃণমূল (TMC) টি-শার্টের মাধ্যমে সামনে নিয়ে এলো পুজোর আগে, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।



