রোহিতের ব্যাটে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ও সিরিজ জয় ভারতের

চ্যাম্পিয়নস ট্রফির আগে ব্যাটিংয়ে চিন্তায় রাখলেন বিরাট কোহলি। এই দিনও তিনি রান পেলেন না।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রোহিতের ব্যাটে ভর করে টি-টোয়েন্টির পর এবার একদিনে সিরিজ ইংল্যান্ডের বিরুদ্ধে জিতে নিল ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রানে ফিরলেন হিটম্যান। আজ করতে নেমে নির্ধারিত ওভার ৩০৪ রান করেছিল। জবাবে ভারত ব্যাট করতে নেমে ৩৪ বল বাকি থাকতেই এবং সিরিজ জিতে নিল। বোলিং এর সময় ভেলকি দেখালেন রবীন্দ্র জাদেজা।

দশবার বল করে তিনি মাত্র ৩৫ রান দিয়ে তিন উইকেট তুলে নেন। প্রধানত তার দাপটেই ইংল্যান্ডের মিডিল অডার ভেঙে পড়ে। কিন্তু রানের দিক থেকে কোন সময়ই থামেনি ব্রিটিশরা। অবশেষে শেষ হয় তাদের ইনিংস।ব্যাট করতে নেমে সবার নজর ছিল অধিনায়ক রোহিত শর্মার দিকে। কারণ বেশ কিছুদিন ধরেই হিটম্যানের ব্যাটে চলছিল রানের খরা। গত ম্যাচেও সেভাবে ব্যাটে রান আসেনি তার।

তাই কটকের দর্শক থেকে টিম ম্যানেজমেন্ট সকলের চোখ ছিল রোহিতের দিকেই। তার রান না পাওয়া নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে সমালোচনাও শুরু হয়েছিল। আর আজ সবকিছুর জবাব দিলেন হিটম্যান। তিনি দেখিয়ে দিলেন তার রাম পাওয়াটা ছিল শুধু সময়ের অপেক্ষা। মাঠের চারিদিকে বিভিন্ন রকম শর্ট খেলে মাত্র ৯০ বলে ১১৯ রানের এক মূল্যবান ইনিংস খেলে জয়ের দোরগোড়াই দাঁড় করিয়ে দেয় অধিনায়ক নিজে।

এরপরে বাকি কাজটুকু করে ফেলেন শুভমান গিল, শ্রেয়াস আয়ার, অক্ষর পেটেল এবং কে এল রাহুল। ভারতের জয়ের দিনেও চিন্তা রয়ে গেল পেসারদের নিয়ে। রবিবার কটকে মহম্মদ শামি দিলেন ৬৬ রান। তিনি ৭.৫ ওভার বল করেছেন। হর্ষিত রানা ৯ ওভারে দিয়েছেন ৬২ রান। অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য ৭ ওভারে দিয়েছেন ৫৩ রান। তাঁরা তিন জনেই একটি করে উইকেট নিয়েছেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা অর্শদীপ সিংহকে এক দিনের সিরিজ়ে এখনও কোনও ম্যাচ খেলায়নি ভারত। যদি জসপ্রীত বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না পারেন, তা হলে ভারতীয় পেস আক্রমণ যথেষ্ট সমস্যায় পড়তে পারে। শামিকে এখনও পুরো মেজাজে দেখা যায়নি। অপরদিকে চ্যাম্পিয়নস ট্রফির আগে ব্যাটিংয়ে চিন্তায় রাখলেন বিরাট কোহলি। এই দিনও তিনি রান পেলেন না।

কটকে মাত্র ৮ বল খেলেই ব্যাবিলনে ফিরতে হল বিরাট কে। ফেললেন মাত্র পাঁচ টি বল। রাম পেলেন রোহিত। এখন দেখার সিরিজ জয়ের পর আগামী নিয়ম রক্ষার ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিরাটের ব্যাট কথা বলে কিনা। আর সেদিকেই তাকিয়ে রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সহ বিশ্বব্যাপী কোহলির কোটি কোটি ফ্যানরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত