দোল না হোলি— কবে বন্ধ থাকবে মদের দোকান?

দোলের দিন পুরো ড্রাই ডে নয়, থাকবে হাফ ড্রাই ডে নিয়ম। সকাল থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ থাকবে মদের দোকান, তারপর খুলবে নির্দিষ্ট সময়ে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রঙের উৎসব দরজায় কড়া নাড়ছে, আর তার সঙ্গেই বাড়ছে একটাই প্রশ্ন— দোলের দিন কি বন্ধ থাকবে মদের দোকান? উৎসবের পরিকল্পনা করতে গিয়ে অনেকেই বিভ্রান্ত। ভুল তথ্যের উপর ভরসা করলে কিন্তু আনন্দের দিনটাই কাটতে পারে ‘শুকনো মুখে’। তাই আগে থেকেই জেনে নেওয়া জরুরি আবগারি দফতরের নির্দিষ্ট নিয়ম।

রাজ্য আবগারি দফতরের নির্দেশ অনুযায়ী, দোলের দিন সম্পূর্ণ ড্রাই ডে নয়, বরং ‘হাফ ড্রাই ডে’ পালন করা হবে। অর্থাৎ ওই দিন সকাল থেকে দুপুর ২টো পর্যন্ত মদের দোকান বন্ধ থাকবে। দুপুরের পর নির্দিষ্ট সময় অনুযায়ী দোকান খোলার অনুমতি থাকবে।

এর ফলে সকালে মদ কেনা সম্ভব হবে না। তাই অনেকেই আগের দিন থেকেই প্রয়োজনীয় স্টক তুলে রাখার পরিকল্পনা করছেন। নিয়ম অনুযায়ী, দোলের আগের দিন রাত সাড়ে ১০টা পর্যন্ত মদের দোকান খোলা রাখা যাবে।

রঙের উৎসবে অনেকের কাছেই খাবার ও আড্ডার সঙ্গে পানীয়ও উৎসবের অংশ। তাই সোমবার থেকেই বিভিন্ন মদের দোকানে বাড়তি ভিড় দেখা যেতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। প্রতি বছরই দোলের আগে একই ছবি দেখা যায়— দীর্ঘ লাইন, আগাম কেনাকাটা এবং শেষ মুহূর্তের তাড়াহুড়ো।

তবে মনে রাখতে হবে, বছরের কিছু নির্দিষ্ট দিনে সম্পূর্ণ ড্রাই ডে পালন করা হয়। যেমন— ২৬ জানুয়ারি (প্রজাতন্ত্র দিবস), ১৫ অগাস্ট (স্বাধীনতা দিবস), ২ অক্টোবর (মহাত্মা গান্ধীর জন্মদিন) এবং মহরমের দশম দিন। দোল সেই তালিকায় না থাকলেও আংশিক নিষেধাজ্ঞা থাকছে।

তাই উৎসবের আনন্দে কোনও বিঘ্ন না চাইলে সময় জেনে পরিকল্পনা করাই বুদ্ধিমানের কাজ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত