হাই-ফাই প্যাকেজে ভ্যাকসিনেসন! হোটেল নার্সিংহোমের গাঁটছড়া আটকাচ্ছে কেন্দ্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হাই-ফাই প্যাকেজে ভ্যাকসিনেসন! সকালের চমকপ্রদ ব্রেকফাস্ট, মন পসন্দ লাঞ্চ বা ডিনার, ফ্রি ওয়াইফাই। করোনার দ্বিতীয় ঢেউয়ের আতঙ্কের মাঝে এটাই যেন ফেভারিট ডেসটিনেশন হয়ে উঠেছিল কিছু জনের জন্য। নেট মাধ্যমে কদিন ধরে ব্যাপক চর্চা হয়েছে কিছু ছবির। কোন কোন হোটেল নির্দিষ্ট টাকার পরিমাণের বদলে টিকার সঙ্গে গ্রাহক দের দিচ্ছে থাকা খাওয়ার ব্যবস্থা।

আরও পড়ুনঃ সোমবার দিল্লি যাচ্ছেন না মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়!

তার পরেই পরিস্থিতিতে লাগাম পরাতে তড়িঘড়ি নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। কিছু বেসরকারি হাসপাতাল শহরের নামি দাবি রেস্তরাতে করাচ্ছিলো টিকাকরণ, সঙ্গে ছিল বিশেষ প্যাকেজ। খাওয়া দাওয়া থেকে আরামের শয্যা। তবে এসবের চিত্র সামনে আসার পরই ব্যবস্থা নিয়েছে কেন্দ্র। নোটিস জারি করে জানানো হয়েছে এই ঘটনা সম্পুর্ন নিয়ম বিরুদ্ধ।

Capture 15

শনিবার ঘটনার প্রেক্ষিতে করা বার্তা দিয়ে দেশের রাজ্য এবং কেন্দ্রসাশিত অঞ্চল গুলিকে চিঠি দিয়ে কেন্দ্র জানিয়েছে, ‘সরকারি নির্দেশিকা অনুযায়ী সরকারি এবং বেসরকারি টিকাকরণ কেন্দ্রে টিকা দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। এ ছাড়া কর্মক্ষেত্রে, বিশেষভাবে সক্ষম এবং বয়স্কদের জন্য বাড়ির কাছের কোনও কেন্দ্র বা আবাসনের চত্বরে, কমিউনিটি সেন্টার, পঞ্চায়েত ভবন, স্কুল, কলেজ, বৃদ্ধবাস এমনকি আর ডব্লু এ-র কার্যালয়কেও অস্থায়ী টিকাকরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা যেতে পারে’।

সঙ্গে জানানো হয়েছে কোন ভাবেই বলা হয়নি যে হোটেলে টিকাকরন করা যেতে পারে। এই ব্যবস্থা দ্রুত বন্ধ না করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। দিল্লির উপমুখ্যমন্ত্রী ঘটনায় স্তম্ভিত, তাঁর মতে দেশ জুড়ে টিকার আকালে বন্ধ হয়েছে ১৮ উর্দ্ধের টিকাকরণ, দেশ জুড়ে কঠিন পরিস্থিতি। অথচ এখনো কিভাবে এসব করছেন মানুষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত