আজ প্রবল বৃষ্টির সম্ভবনা উত্তর বঙ্গ জুড়ে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিতে ভাসতে চলেছে প্রায় গোটা বাংলা। আবহাওয়া দফতর সূত্রে এই খবর দেওয়া হয়েছে। পূর্বাভাস আগেই ছিল যে রবিবার থেকে অতিভারি বৃষ্টির সম্ভবনা রয়েছে উত্তর ব্যঙ্গে। রাজ্যের তাপমাত্রা এদিন ৩৪ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে।

তার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতাও প্রবল হারে বাড়ছে। এরই মাঝে আগামী ২৪ ঘণ্টায় বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান,পুরুলিয়া, বাঁকুড়া , ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃ্ষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিনবঙ্গে গত ২দিন সেভাবে বৃষ্টিপাত হয়নি।আজ রবিবার থেকে ভারি বৃষ্টি শুরু হবে দার্জিলিং,কালিম্পং, জেলায়।

২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহারের বিভিন্ন এলাকায়। বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টি উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হবে মঙ্গল ও বুধবার নাগাদ। এই বৃষ্টির জের কিছুটা হলেও চলবে কোলকাতা সহ দক্ষিণ বঙ্গের জেলা গুলিতে। তবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ বাড়বে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

কলকাতাতে আজ রবিবার সরবনিন্ম তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস।সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল ৬২ থেকে ৯৫শতাংশ।   

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন