ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জোড়া ফলা, দুর্যোগের কালো মেঘ কলকাতা সহ একাধিক জেলায়

ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জোড়া ফলা, দুর্যোগের কালো মেঘ কলকাতা সহ একাধিক জেলায়। ১৯ তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কলকাতা সহ দক্ষিণবঙ্গে দুর্যোগের কালো মেঘ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,আগে থেকেই বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছিল। যার প্রভাব ক্রমেই পড়তে শুরু করেছিল। তবেঁ তার সঙ্গে দোসর এবার ঘূর্ণাবর্ত। এই নিম্নচাপ ক্ষেত্রটি বিস্তৃত রয়েছে বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকা পর্যন্ত। যার ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আর সেই মতই আজ রবিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলছে।

এই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জোড়া ফলায় আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় চলবে এই দুর্যোগ। এর প্রভাবে ১৯ তারিখ বাংলাদেশের উপকূলবর্তী এলাকা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে চলবে ঝোড় হাওয়ার দাপট। একই সাথে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২০ তারিখ পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে রবিবার কলকাতা ছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। তবেঁ হুগলি, দুই বর্ধমান এবং বীরভূমে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতিভারী বৃষ্টি হবে সোমবারও। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে মঙ্গলবার এবং বুধবারও বৃষ্টি চলতে পারে। তবেঁ দক্ষিণের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সঙ্গে বইবে ঝোড় হাওয়ার দাপট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত