আজও ভেস্তে যাবে শুনানি? কেন এত দেরিতে নির্ধারিত হল সময়? উঠছে প্রশ্ন…

আজও ভেস্তে যাবে শুনানি? একেবারে পিছনে অর্থাৎ দুপুর ২টো তে এই মামলার শুনানির সময় নির্ধারিত হওয়ায় শুনানি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। 

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি করে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণ মামলায় অনেক আগেই হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। আজ সোমবার এই মামলার তৃতীয় শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে রয়েছে এই মামলার শুনানি। তবে আজ শুনানি হওয়া নিয়ে ফের তৈরি হয়েছে ধোঁয়াশা। কারণ এর আগে এই মামলার তিনটি শুনানি পর্ব একেবারে গোড়ায় তথা আদালতের কাজ শুরু হওয়ার কিছুক্ষণ পরেই হয়েছিল। অর্থাৎ ঠিক সকাল সাড়ে ১০ টায় এই মামলার গত তিনটি শুনানি হয়েছিল কিন্তু এবার একেবারে পিছনে অর্থাৎ দুপুর ২টো তে এই মামলার শুনানির সময় নির্ধারিত হওয়ায় শুনানি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

প্রথমেই আজ ৩০ শে সেপ্টেম্বরে এই মামলার শুনানির পূর্ব নির্ধারিত দিন ছিল ২৭ শে সেপ্টেম্বর। পরবর্তীকালে রাজ্যের আবেদনে সেই সময়সূচী পরিবর্তন করে পিছিয়ে আনা হয় ৩০ শে সেপ্টেম্বরে। এবার শুনানির প্রকৃত সময়ও পিছিয়ে দেওয়াই দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে এই শুনানি নিয়ে তৈরি হয়েছে একটি ধোঁয়াশা। উল্লেখ্য, এর আগেও দেখা গিয়েছে নিয়োগ সংক্রান্ত মামলা থেকে শুরু করে একাধিক মামলার শুনানি শেষের দিকে থাকায় ভেস্তে গিয়েছিল। আর সেই আশঙ্কা এবার মাথা ছাড়া দিচ্ছে আর জি করের তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের এই মামলায়। তবে কেন এত পিছনো হল এই মামলার শুনানির সময়? তবে কি ফিকে হয়ে এসেছে আরজি করের এই নৃশংস ঘটনা? সেই নিয়েই উঠছে প্রশ্ন।

Shamim Ahamed Ads

প্রসঙ্গত, এই আরজি করের ঘটনায় জন বিক্ষোভের সময় বিষয়টি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা শুরু হয় সুপ্রিম কোর্টে। এরপর তিনবার এই মামলার শুনানি পর্ব অনুষ্ঠিত হয় সুপ্রিম কোর্টে। যেখানে তদন্তে স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। আর তার ভিত্তিতে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যের আইনজীবীদের। শেষ শুনানিতে সিবিআই যে তদন্তের রিপোর্ট জমা দেয় তা দেখে রীতিমত উদ্বেগ প্রকাশ করেন ৩ বিচারপতির ডিভিশন বেঞ্চ। এরপর তদন্তে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য আর তাই আজ সোমবারের শুনানিতে আরো কিছু গুরুত্বপূর্ণ রিপোর্ট জমা দিতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত