পুজোর আগে আর মাত্র ২ সপ্তাহ, ঘরোয়া উপায়ে ফিরে পান চুলের জেল্লা

ঘরোয়া উপায়ে ফেরত পেতে পারেন চুলের হারিয়ে যাওয়া জেল্লা। এই প্রতিবেদনে রইল সেরকমই কিছু টিপস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কেশ হল অর্ধেক বেশ! যতই ভালো পোশাক পরুন না কেন, চুল সবসময় সৌন্দর্যকে দ্বিগুণ করে দেয়। কিন্তু, বর্তমান সময়ে অতিরিক্ত দূষণের কারণে পুরুষ-নারী নির্বিশেষে সকলেই চুলেরত সমস্যায় জেরবার। এদিকে সারাদিন অফিস, বাড়ির কাজ। যত্ন নেবার সময়েরও বড় অভাব। দুর্গাপুজো আসন্ন। সারাবছর যাই হোক, উৎসবের এই ক’টা দিন নিজেকে একটু সন্দর দেখাতে কে না চায়! ঘরোয়া উপায়ে ফেরত পেতে পারেন চুলের হারিয়ে যাওয়া জেল্লা। এই প্রতিবেদনে রইল সেরকমই কিছু টিপস।

  • চুলকে মোলায়েম ও ঝলমলে করতে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন একটি হেয়ার প্যাক। দু’চামচ টক দই ও তিন চামচ মধু মিশিয়ে একটা প্যাক বানিয়ে নিন। স্নানের আগে এই মিশ্রণ মেখে নিন চুলে। তার পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন চুল। শুষ্ক চুলের সমস্যা থাকলে এখনই ব্যবহার করুন এই হেয়ার প্যাক।
  • ঘরোয়া উপায়ে আর একটি ঘরোয়া প্যাকও বানাতে পারেন। যে কারণে অবশ্য প্রয়োজন ডিম। একটি পাত্রে দু’টি ডিম নিন, তার সাথে মেশান অলিভ ওয়েল ও মধু। মিশ্রণটি চুলে মেখে অন্তত ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু করে ফেলুন। তবে, ডিমের গন্ধ এড়াতে বার দুয়েক শ্যাম্পু করতে পারেন বা শ্যাম্পুর সঙ্গে কন্ডিশনার ব্যবহার করতে পারেন।
  • চুলের জন্য অত্যন্ত উপকারী, অ্যালোভেরা। অ্যালোভেরা পাতা চিরে তার শাঁসটা বার করে একটি পাত্রে রাখুন। যোগ করুন ভিটামিন ই ক্যাপসুল। ভালো করে মিশিয়ে এই মিশ্রণ লাগিয়ে মাসাজ করুন চুলে ও মাথার ত্বকে। চুল ও মাথার ত্বকে পিএইচ-এর ভারসাম্য রক্ষা করতে অ্যালোভেরা অত্যন্ত কার্যকর।
  • চুল ওঠার সমস্যার ক্ষেত্রে পেঁয়াজের রস ব্যবহার করুন। প্যারাবিনযুক্ত শ্যাম্পু ব্যবহার করবেন না। রোজ রাতে ভেষজ তেল মাখুন। ভালো করে ম্যাসাজ করবেন মাথার ত্বকে। এই প্রতিটি বিষয় পুজোর আগে সপ্তাহে অন্তত তিন দিন অ্যাপ্লাই করুন তাহলেই কেল্লা ফতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর