আরজি করের ঘটনায় ন্যায্য বিচারের দাবিতে তোলপাড় গোটা দেশ। ঘটনার পর থেকেই রাজ্যে দফায় দফায় চলছে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল। একই সাথে প্রতিবাদের ঝড় উঠে সমাজ মাধ্যমেও। এই ঘটনার তীব্র নিন্দা ও বিচার চেয়ে সরব হয়েছেন বলিউড তারকা থেকে শুরু করে জাতীয় দলের ক্রিকেটাররাও। এমনকি বিদেশের মাটিতেও ভারতীয় আবাসিকদের প্রতিবাদ মিছিল ও বিচারের দাবি তে সরব হতে দেখা গিয়েছে। এবার এই ঘটনায় সরব হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
এদিন সাংবাদিক দের মুখোমুখি রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন,”সরকার কাজ করছে না, মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে কে চোর-কে পুলিশ স্পষ্ট নয়। এই পরিস্থিতে একটা সমাজ বদলাবেনা। অবশ্যই এর উত্তর মেলা উচিৎ। এই পরিস্থিতির বদলানো দরকার।” যদিও আরজি কর-কাণ্ডের কয়েকদিনের পর ই আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকদের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান রাজ্যপাল। আর এদিন ফের একবার রাজ্যের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হলেন তিনি।


এদিকে ইতি মধ্যেই রাজ্যজুড়ে চলছে দফায় দফায় প্রতিবাদ মিছিল। পথে নেমেছেন সমস্ত সাধারণ মানুষ থেকে শুরু করে টলিউডের তারকারাও। আর সোমবার এই ঘটনায় বিচারের দাবিতে পথে নামে হাইকোর্টের আইনজীবী থেকে শুরু করে সমস্ত সিনিয়র চিকিৎসকরা। অর্থাৎ আরজি করের তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণকাণ্ডে বিচারের দাবিতে যেখানে সারা বিশ্বে আন্দোলনের ঝড় উঠেছে। সেই পরিস্থিতে এবার রাজ্যের প্রশাসনকে চোর-পুলিশ বলে কটাক্ষ করেছেন রাজ্যপাল।







