নজরবন্দি ব্যুরোঃ খান পরিবারে ফের নেমে আসলো শোকের ছায়া। বেশ কিছু দিন আগেই শাহরুখ পুত্র আরিয়ান খানের বিরুদ্ধে মাদক মামলার কেস সামনে এসেছিলো এবার অভিযোগ ঊঠে এলো তার স্ত্রী গৌরী খান এর বিরুদ্ধে ।পেশায় ইনটেরিওর ডিজাইনার গৌরী খান, ফ্ল্যাট এর জন্য ৮৩ লাখ টাকা নিয়েও সেই ফ্ল্যাট মালিকের হাতে তূলে দিতে পারেননি এমনটাই তথ্য সামনে এল।
আরও পড়ুনঃ ফের এক সাথে ভাইজান-বাদশা, কবে শুটিং শুরু?
বুধবার ইনটিরিওর ডিজাইনার গৌরী খান এর বিরুদ্ধে ক্রিমিনাল ট্রাস্ট অফ বিচ এর ৪০৭ ধারাতে মামলা করা হয়। মুম্বাই এর বাসিন্দা যশবন্ত মিসেস খান এর ওপর ৮৩ লাখ টাকা প্রতারণার মামলা করেন বুধবার সকালে।তার কাছ থেকে জানা যায় যে শুধু যে ফ্ল্যাট এর চাবি তার হাতে সময় মতো তুলে দিতে পারেনি শুধু তাই নয় সেই ফ্ল্যাট নাকি অন্য কারো হাতে তুলে দিয়েছেন মিসেস খান এমন টাই জানান অভিযুক্ত।

আরও জানা যায়, ঘটনাটির সুত্রপাত হয় ২০১৫ সালে তখন তুলসিয়ানি ডেভেলপমেন্ট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন গৌরী। তখনই গৌরী খান যশবন্ত কে ঐ ফ্ল্যাট এর কথা জানায় এবং গৌরীর কথাতে ভরসা করেই তিনি ফ্ল্যাটটি ৮৩ লাখ টাকা দিয়ে বুকিং করেন।
ফের শোকের ছায়া খান পরিবারে,৮৩ লাখ টাকার প্রতারণা করলেন গৌরী খান।

আভিযুক্তকারী আরও জানায় যে ছমাসের মধ্যে তিনি ফ্ল্যাটটি বা তার প্রাপ্য টাকা ফেরত চান সুদসহ। মুম্বাই পুলিশ কে তিনি এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে আর্জি জানায়। এই ভাবে মোটা টাকার অঙ্ক নিয়ে গৌরী খান এতো বছর যাবত যে প্রতারণা করেছে শাহরুখ পত্নী হওয়ার সুবাদে তার শাস্তি যেন না খারিজ হয় সেই আর্জি ও তিনি জানান।



