অফলাইনে চলবে এআই! গুগলের নতুন অ্যাপ ‘জেম্মা ৩ ১বি’ রীতিমতো বিপ্লব আনছে স্মার্টফোনে

ইন্টারনেট ছাড়াই কাজ করবে গুগলের জেম্মা ৩ ১বি এআই অ্যাপ। দ্রুতগতির পারফরম্যান্স ও প্রাইভেসির প্রতিশ্রুতি, বদলে যাবে মোবাইলে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের অভিজ্ঞতা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই, অথচ অফলাইনে চলবে পূর্ণ ক্ষমতাসম্পন্ন AI! গুগলের নতুন অ্যাপ ‘Gemma 3 1B’ ইতিমধ্যেই প্রযুক্তি মহলে হইচই ফেলে দিয়েছে।

গুগলের তৈরি নতুন এআই অ্যাপ ‘AI Edge Gallery’ এর মাধ্যমে চালু হয়েছে এই জেম্মা ৩ ১বি মডেল, যা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে আনছে নিঃশব্দ বিপ্লব।

Shamim Ahamed Ads

এতদিন পর্যন্ত AI ব্যবহারের জন্য ইন্টারনেট বা ক্লাউডের উপর নির্ভর করতে হতো। এবার সেই ধারণা বদলে দিচ্ছে গুগলের এই অ্যাপ। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল—এটি সম্পূর্ণরূপে অফলাইনেও কাজ করতে সক্ষম।

‘Gemma 3 1B’ কী করতে পারবে?

সাইজ: মাত্র ৫২৯MB

স্পিড: প্রতি সেকেন্ডে ২৫৮৫ টোকেন প্রসেসিং

ফিচার:

    • কাস্টম কনটেন্ট তৈরি

    • ডকুমেন্ট অ্যানালাইসিস

    • স্মার্ট রিপ্লাই

    • সম্পূর্ণ ডিভাইসে প্রসেসিং (Cloud dependency নেই)

প্রাইভেসি ও সিকিউরিটির নতুন স্তর

যেহেতু সমস্ত ডেটা ফোনেই প্রসেস হয়, তাই ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ক্লাউডে পাঠাতে হয় না। এর ফলে তথ্য ফাঁসের আশঙ্কা অনেকটাই কমে যায়।

এআই যুদ্ধ: সুন্দর বনাম সত্য্য!

মাইক্রোসফট ও গুগলের AI প্রতিযোগিতা নিয়ে আগেই উত্তাপ ছড়িয়েছিল। গুগলের CEO সুন্দর পিচাই গত বছরই বলেছিলেন,“আমরা নিজেদের জেনারেটিভ মডেল তৈরি করছি, ওরা কিন্তু অন্য সংস্থার মডেল ব্যবহার করছে। তুলনায় আমি রাজি, যে কোনও দিন।”

গুগলের এই নতুন অ্যাপ সেই আত্মবিশ্বাসেরই প্রতিফলন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত