নজরবন্দি ব্যুরোঃ মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে সোনার দামে রেকর্ড পতন। রাশিয়ার করোনা ভ্যাকসিনের প্রভাব সরাসরি পড়ছে সোনার দামে। রাশিয়া ভ্যাকসিনের ঘোষণা করার পরেই সোনার দাম কমতে শুরু করেছিল বিশ্ববাজারে। কিন্তু ভ্যাকসিন সমালোচনার মুখে পড়ায় ফের দাম বাড়তে শুরু করে সোনার। পরে রাশিয়া উৎপাদন শুরু করতেই ফের দাম কমে গেল। বিশ্বের সাথে তাল মিলিয়ে শেষ সাত দিনে কলকাতায় দাম কমেছে রেকর্ড পরিমানে। মধ্যবিত্তকে কিছুটা স্বস্তি দিয়েছে এই মূল্যহ্রাস।
আরও পড়ুনঃ চলতি বছরেই দেশের সব নাগরিক কে দেওয়া হবে টিকা। উৎপাদন শুরু করল রাশিয়া।


গত ৯ই আগস্ট কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৫৫ হাজার ১১০ টাকা। আর সাত দিন পর অর্থাৎ ১৬ই আগস্ট, আজ সেই দাম কমে দাঁড়িয়েছে ৫১ হাজার ৭৬০ টাকা। অর্থাৎ ৭ দিনে কলকাতায় ১০ গ্রাম পিছু ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৩ হাজার ৩৫০ টাকা। একই ভাবে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম গত ৯ই আগস্ট ছিল ৫৬ হাজার ১১০ টাকা। আর সাত দিন পর অর্থাৎ ১৬ই আগস্ট, আজ সেই দাম কমে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৪৫০ টাকা। অর্থাৎ ৭ দিনে কলকাতায় ১০ ঘাম পিছু ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ১ হাজার ৬৬০ টাকা।
আরও পড়ুনঃ ফের নিম্নচাপের সম্ভবনা, ভারি বৃষ্টির পূর্বাভাষ বঙ্গে।
উল্লেখ্য জুলাই মাসে কলকাতায় সোনার দাম বেশ ওঠানামা করেছিল। ১ লা জুলাই কলকাতায় ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল যথাক্রমে ৪৭ হাজার ৯৬০ টাকা এবং ৪৯ হাজার ২৩০ টাকা। ৩১শে জুলাই সেই দাম ছিল যথাক্রমে ৫২ হাজার ৫০০ টাকা এবং ৫৩ হাজার ৬০০ টাকা। অর্থাৎ আজকের তারিখে সোনার দাম গত ৩১ শে জুলাইয়ের থেকেও কমেছে। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম কমেছে ৭৪০ টাকা।


মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে সোনার দামে রেকর্ড পতন। কিন্তু ভ্যাকসিনের প্রভাবে কেন কমে গেল সোনার দাম! বিশেষজ্ঞ্ররা বলছেন করোনার প্রভাবে দেশ তথা আন্তর্জাতিক ক্ষেত্রেও সোনার ওপর বিনিয়োগ করছিলেন সাধারণ মানুষ থেকে মধ্যবিত্তরা। সেক্ষেত্রে বিশ্বজূড়েই দাম বেড়ে যায় সোনার। আর ১১ তারিখ রাশিয়া করোনা ভাইরাসের ভ্যাকসিন লঞ্চ করার সাথে সাথেই সোনায় বিনিয়োগের পরিমান কমতে থাকে। ফলে রেকর্ড দাম কমে গিয়েছে ২২ ক্যারেট সোনার। বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে কলকাতাতেও তাই কমেছে সোনার দাম।








