Gold price in kolkata: চড়চড়িয়ে কমছে সোনার দাম! জানুন আজ কলকাতায় হলুদ ধাতুর রেট কত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত কিছুদিনে সোনার দাম যে হারে বৃদ্ধি পেয়েছিল তা থেকে কিছুটা রেহাই মিলেছে। গত চার দিনের তুলায় সোনার দাম কমেছে অনেকটই। ফলে কিছুটা আশায় বুক বাঁধছে মধ্যবিত্তরা। আজকে সোনা কততে বিকচ্ছে? জানুন ১৩ ডিসেম্বরে সোনার দাম কততে দাঁড়াল।

এক লাফে দু'হাজার টাকা দাম বাড়ল সোনার, বিয়ের মরশুমে মাথায় হাত আমজনতার।

কলকাতায় আজ ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ৫৬ হাজার ৭৫০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম ৬১ হাজার ৯১০ টাকা। ২২ ক্যারেট ১ গ্রাম হলমার্ক সোনার দাম ৫ হাজার ৭৫৫ টাকা ও ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার দাম ৬ হাজার ১৯১ টাকা। আন্তর্জাতিক বাজারে হলুদ ধাতুর মূল্য নিম্নমুখী। সেই ধাক্কা লেগেছে ভারতেও। গত ৩ দিন ধরে দাম বৃদ্ধিতে লাগাম লেগেছে। বেশ খানিকটা দাম কমেছে সোনার।

gold 3

গত ৩ ডিসেম্বর কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ছিল ৫৮ হাজার ৪৫০ টাকা। ৮ ই ডিসেম্বর দাম ছিল দাম ছিল ৫৭ হাজার ৭০০ টাকা। গতকাল ১০ গ্রামের দাম ছিল ৫৬ হাজার ৯৫০ টাকা।

চড়চড়িয়ে কমছে সোনার দাম! জানুন আজ কলকাতায় সোনার রেট 

gold 3

মাত্র ১০ দিনের ব্যবধানেই ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম কমেছে ১,৭০০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার গহনার ১০ গ্রামের দাম কমেছে ১ হাজার ৮৫০ টাকা। ফলে মধ্যবিত্তদের মধ্যে আবার সোনা কেনার হুজুক বেড়েছে। দোকানে দোকানে বাড়ছে ভিড়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর