গম্ভীরের পছন্দের বোলিং কোচ আসছে দলে, কে তিনি?

কে হচ্ছেন ভারতীয় দলের নতুন বোলিং কোচ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতের জাতীয় দলে জীবনে প্রথম কোচিং করাতে এসেই লক্ষ্য পূরণ করেছে গৌতম গম্ভীর। শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই পকেটে পুড়েছে টিম ইন্ডিয়া। বাকি এক ম্যাচ শুধু নিয়ম রক্ষা। আর এসবের মধ্যেই ফির একবার গম্ভীরের মনোবাসনা পূরণ করতে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

কারণ সব ঠিকঠাক থাকলে গৌতমের সহকারী কোচ বা ভারতীয় দলের বোলিং করছি হিসেবে দলে যোগ দেবেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার মর্নি মর্কেল (Mornie Morkel) সূত্রের খবর মরকেল আগস্ট মাসের প্রথম সপ্তাহে ভারতীয় দলে যোগ দেওয়ার কথা। ভারতের সদ্য প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়ের টিমে বোলিং কোচ হিসেবে ছিলেন পরেশ মামরে (Paresh mamre)। কিন্তু গৌতমের টিমে তাকে রাখা হয়নি।

কোচ হওয়ার আগে ভারতীয় বোর্ডকে তিনি যে শর্ত দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিল গৌতম নিজের দল নিজে গঠন করবেন। অর্থাৎ কে বোলিং, কে ফিল্ডিং করছে এবং কে অন্যান্য সহকারী হবেন তা ঠিক করবেন গম্ভীর (Gautam Gamvir) নিজেই। সেইমতো তিনি তার দল গুছিয়ে নিয়েছেন। বাকি ছিল বোলিং কোচ (Bowling coach)

গৌতম প্রথমে বিনয় কুমারের নাম জমা দিয়েছিলেন বোর্ডে কিন্তু এই একটি ব্যাপারেই রাজি হয়নি। এরপরে তিনি মর্নি মার্কেলের নাম দেন। যদিও ভারতীয় বোর্ডের পছন্দ ছিল জাহির খান (Jahir Khan)। অবশেষে গম্ভীরের কথাতেই রাজি হলেন ভারতীয় বোর্ড। তবে ভোটের তরফ থেকে সরকারিভাবে এখনো ঘোষণা করা হয়নি।

গম্ভীরের পছন্দের বোলিং কোচ আসছে দলে, কে তিনি?

তবে এক প্রথম সারির জাতীয় স্পোর্টস ওয়েবসাইটের খবর অনুযায়ী জানা গিয়েছে, মরকেলের বাবা এখনো অসুস্থ সেই কারণেই ভারতীয় দলের যোগ দিতে তার একটু দেরি হবে। এই মুহূর্তে সাইরাজ বাহুতুলে (Sairaj Bahutule) রয়েছেন অস্থায়ী বোলিং কোচ হিসেবে। তবে মরকেল এলে সাইরাস থাকবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন