দলীপ ট্রফির পূর্ণ সূচি ঘোষণা, দলে নেই বিরাট-রোহিত

মহম্মদ শামি এখনও সম্পূর্ণ ফিট হতে পারেননি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বরাবর বলা হয়, ভারতীয় ক্রিকেটে তারকাপ্রীতির প্রবণতা রয়েছে। দেশের একাধিক প্রাক্তন ক্রিকেটারও এ কথা বলেছেন। এ বার গম্ভীর জমানাতেও যেন তারই আঁচ মিলল। দলীপে ছুটি পেয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। প্রথম রাউন্ডের যে দল ঘোষণা হয়েছে সেখানে এই দু জনের নাম নেই। কেন নেই, তার কোনও ব্যাখ্যাও দেওয়া হয়নি।

তবে ভারতের প্রথম দলের অনেকেই ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য নাম ঈশান কিশন। বুধবার দলীপ ট্রফির জন্য চারটি দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এই প্রতিযোগিতা দিয়েই ঘরোয়া ক্রিকেটে লাল বলের মরসুম শুরু হচ্ছে। বুধবার চারটি দলের অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে যথাক্রমে শুভমন গিল, অভিমন্যু ঈশ্বরণ, ঋতুরাজ গায়কোয়াড় এবং শ্রেয়স আইয়ারকে।

তাঁদের অধীনে খেলবেন ভারতীয় দলের একঝাঁক তারকা ক্রিকেটাররা। তবে দলীপ ট্রফিতে খেলার সুযোগ পাননি রিঙ্কু সিং। অন্যদিকে, চোট সারিয়ে দলীপে ফিরতে পারেন মহম্মদ শামি এমনটাও শোনা গিয়েছিল। কিন্তু তারকা পেসারকেও রাখা হয়নি কোনও দলে। সূত্রের খবর, এখনও সম্পূর্ণ ফিট হতে পারেননি শামি। তাই দলীপ ট্রফিতে এখনই তাঁকে নামানো হচ্ছে না।

এক ঝলকে দেখে নিন আসন্ন দলীপ ট্রফির পূর্ণ সূচি —
সেপ্টেম্বর ৫-৮ : ইন্ডিয়া এ বনাম ইন্ডিয়া বি
সেপ্টেম্বর ৫-৮: ইন্ডিয়া সি বনাম ইন্ডিয়া ডি
সেপ্টেম্বর ১২-১৫ : ইন্ডিয়া এ বনাম ইন্ডিয়া ডি
সেপ্টেম্বর ১২-১৫: ইন্ডিয়া বি বনাম ইন্ডিয়া সি
সেপ্টেম্বর ১৯-২২ : ইন্ডিয়া এ বনাম ইন্ডিয়া সি
সেপ্টেম্বর ১৯-২২: ইন্ডিয়া বি বনাম ইন্ডিয়া ডি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত