নজরবন্দি ব্যুরো: রাজ্য জুড়ে ফের বৃষ্টির পূর্বাভাস, হতে পারে আবহাওয়ার পরিবর্তন ।দোরগোড়ায় শীত এসে পৌঁছানোর আগেই বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। আজ ও কাল আংশিক মেঘলা থাকবে আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টি হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে।
আরও পড়ুনঃমহিলা ও স্কুল পড়ুয়াদের জন্য নয়া সিদ্ধান্ত, মেট্রো রেলের।


আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বাড়তে পারে উত্তুরে হাওয়ার দাপট। তবে পূবালী হাওয়ার দাপট কমবে। আগামী সপ্তাহতেই ৫ ডিগ্রির নীচে নামতে পারে পারদ। জেলায় জেলায় বইতে পারে শৈত্য প্রভাব। কাঁপুনি দিয়ে আসতে পারে শীত। আজ কলকাতায় স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি তাপমাত্রা।
সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমান, ৯৫ শতাংশ। উত্তরবঙ্গের আকাশও থাকবে আংশিক মেঘলা। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য এলাকায়। শুক্র ও শনি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
রাজ্য জুড়ে ফের বৃষ্টির পূর্বাভাস, হতে পারে আবহাওয়ার পরিবর্তন ।বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।









