টাকার বৃষ্টিতে ভাসবেন আপনিও, মেনে চলুন এই পাঁচ টোটকা, পাঠ করুন তিনটি মন্ত্র

প্রচুর পরিশ্রম করেও অর্থ আসছে না? ঘরোয়া পাঁচটি টোটকা ও তিনটি শক্তিশালী মন্ত্র পাঠ করলে কেটে যাবে অর্থসংকট। নিয়ম মেনে করলেই জীবনে ফিরবে সমৃদ্ধি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আজকের দিনে অনেকেই লক্ষ্য করেন যে দিনের পর দিন পরিশ্রম করেও আর্থিক সচ্ছলতা আসে না। নানা রকম চেষ্টা করেও বাড়ছে না আয়। মনোবল কমে যায়, জীবন হয়ে ওঠে একঘেয়ে। কিন্তু শাস্ত্র অনুযায়ী এমন আর্থিক সমস্যার পিছনে থাকতে পারে কিছু জ্যোতিষ সংক্রান্ত বা বাস্তুশাস্ত্রভিত্তিক কারণ।

তবে চিন্তা নেই—হিন্দু শাস্ত্র ও বাস্তুশাস্ত্র অনুযায়ী কিছু সহজ ঘরোয়া টোটকা ও মন্ত্র পাঠের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। দেখে নেওয়া যাক এমনই পাঁচটি কার্যকরী টোটকা এবং তিনটি অর্থলাভকারী মন্ত্র।

টাকার বৃষ্টিতে ভাসবেন আপনিও, মেনে চলুন এই পাঁচ টোটকা, পাঠ করুন তিনটি মন্ত্র

টাকার বৃষ্টিতে ভাসবেন আপনিও, মেনে চলুন এই পাঁচ টোটকা, পাঠ করুন তিনটি মন্ত্র
টাকার বৃষ্টিতে ভাসবেন আপনিও, মেনে চলুন এই পাঁচ টোটকা, পাঠ করুন তিনটি মন্ত্র

অর্থকষ্ট কাটানোর ৫টি কার্যকরী টোটকা

১. ঘর সব সময় পরিষ্কার ও গুছিয়ে রাখুন
শাস্ত্র মতে, অগোছালো ঘরে মা লক্ষ্মী বাস করেন না। অর্থাৎ ঘরে যদি নোংরা বা অগোছালো পরিবেশ থাকে, তাহলে অর্থভাগ্য দূরে সরে যায়। তাই ঘরদোর পরিষ্কার ও গোছানো রাখার অভ্যাস গড়ে তুলুন।

২. প্রতি শনিবার কালো কুকুরকে খাবার দিন
বিশেষত শনিবার কালো কুকুরকে রুটি, দুধ বা কিছু খাবার খাওয়ালে শাস্ত্র মতে শনি দোষ ও অর্থকষ্ট কাটে।

৩. বাড়ির উত্তর-পূর্ব কোণে নুন রাখুন
একটি কাচের পাত্রে নুন নিয়ে বাড়ির নৈঋত কোণে রেখে দিন। এতে ঘরের সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয় এবং অর্থপ্রাপ্তির পথ পরিষ্কার হয়

৪. কুবের ও লক্ষ্মী দেবীর পূজা করুন
প্রতিদিন সকালে উঠে ভগবান কুবের ও মা লক্ষ্মীর পূজা করুন। ধূপ-দীপ জ্বালিয়ে তাঁদের নাম স্মরণ করলে বাড়ে আর্থিক উন্নতি।

৫. টাকা রাখার স্থানে আয়না রাখুন
আয়না সম্পদ আকর্ষণের প্রতীক। ঘরে যেখানে টাকা রাখেন, সেখানে একটি ছোট আয়না রাখলে সেই স্থানে অর্থের আগমন বাড়ে।

অর্থ আকর্ষণের জন্য কী কী মন্ত্র পাঠ করতে হবে?

গায়ত্রী মন্ত্র: গায়ত্রী মন্ত্র পাঠের গুণ অনেক। জীবনের অন্যান্য বহু সমস্যার সঙ্গে আর্থিক সমস্যা থেকে মুক্তি দিতেও সাহায্য করে এই মন্ত্র। নিষ্ঠাভরে, শান্ত মাথায় নিয়মিত গায়ত্রী মন্ত্র পাঠ করে দেখুন। নিজেই তফাত বুঝতে পারবেন।
ওঁ ভূর্ভুবঃ স্বঃ
তৎ সবিতুর্বরেণ্যং
ভর্গো দেবস্য ধীমহি
ধিয়ো য়ো নঃ প্রচোদয়াৎ।।

কুবের মন্ত্র: ভগবান কুবের হলেন ধনসম্পদের দেবতা। প্রতি দিন সকালে উঠে স্নান করে কুবেরের মন্ত্র পাঠ করতে পারলে অর্থ সম্পর্কিত সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া সম্ভব।
ওঁ ইয়ক্ষায় কুবেরায় বৈশ্রবণায় ধন ধান্য অধিপতয়ে
ধন ধান্য সমৃদ্ধিং মে দেহি দাপয় স্বাহা।

গণেশ মন্ত্র: গণেশের আশীর্বাদে জীবন ধনসম্পদে ভরে ওঠে। তাই গণেশ মন্ত্র পাঠ করতে পারলেও ভাল ফল পাবেন। তবে নিষ্ঠা সহযোগে, মন দিয়ে মন্ত্রটি পাঠ করতে হবে।
ওঁ গং গণপতয়ে নমঃ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর