নজরবন্দি ব্যুরোঃ দেশে আর্থিক কেলেঙ্কারি মামলা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সরকারের চোখকে ফাঁকি দিয়ে একাধিক ব্যবসায়ী গা ঢাকা দিয়েছেন বিদেশে। দেশের কোষাগার শূন্য করে বিদেশের বৈভবে মজে রয়েছেন তাঁরা। অথচ দেশের প্রশাসন তাঁকে ছুঁতেও পারছে না। আর এই বাস্তবের ছবি এবার জায়গা করে নিচ্ছে বড় পর্দায়। কোন লুকোচুরি ছাড়াই একেবারে প্রকাশ্যে তুলে ধরা হবে বিজয় মাল্য, মেহুল চোস্কি, নীরব মওদীর মতো তাবড় তাবড় বেয়াইনি কর্মকাণ্ডের মূল কর্তাদের। এসব ধনবকুবের ব্যবসায়ীদের মুখোশ খুলে দিতে বড় পর্দায় পরিচালক হিসেবে দেখা যাবে দক্ষিনী পরিচালক কে কার্তিককে। ছবির নাম ‘ফাইল নম্বর ৩২৩’। ইতিমধ্যেই ছবি ঘিরে একটি আলোড়ন তৈরি হয়েছে।
আরোও পড়ুনঃ লটারি জিতে ভাগ্য খুলেছিল কেষ্ট-সুকন্যার, এখন খতিয়ে দেখছে সিবিআই


এবার প্রকাশ্যে এল চরিত্রাভিনেতাদের নাম। মেহুল চস্কি ও নীরব মোদীর চরিত্রে কে অভিনয় করছে তা জানা না গেলেও, বিজয় মাল্যের চরিত্রে কে অভিনয় করছে তা জানা গিয়েছে। সূত্র মারফৎ জানা গিয়েছে, বিজয় মালিয়ার ভূমিকায় অভিনয় করবেন অনুরাগ কাশ্যপ। প্রসঙ্গত, পাঁচ বছরেরও বেশি সময় ধরে বিজয় মালিয়া বহাল তবিয়তে রয়েছেন লন্ডনে। এদিকে তাঁর বিরুদ্ধে ভারতের বহু ব্যাঙ্কগুলিতে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। আর্থিক তছরুপের মামলায় ব্রিটেনের আদালতেও তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।

২০ নভেম্বর থেকে ছবির শ্যুটিং শুরু হবে এমনটাই জানা গিয়েছে। মুম্বই ছাড়াও শ্যুটিং স্পট হিসেবে দেখানো হবে লন্ডন কেও। দেশের অভ্যন্তরীন আর্থিক দুর্নীতিকে বড় পর্দায় তুলে ধরার মতো দুঃসাহসিক কাজটি ইতিমধ্যেই শুরু করেছেন কার্তিক। এত দিন সহ-পরিচালক হিসাবে বিভিন্ন প্রোজেক্টে কাজ করার পর বড় পর্দায় এসে প্রথম কাজেই বড় ধামাকা দিতে চলেছেন তিনি। এই ছবি দিয়েই বলিউডে পা রাখার মতো সিদ্ধান্ত কে সাধুবাদ দিয়েছেন সকলে। ২০২৩ সালে সিনেমা হলে মুক্তি পাবে ‘ফাইল নম্বর ৩২৩’, সম্ভাব্য এইটি জানা যাচ্ছে।



বাস্তবে এই সমস্ত দুর্নীতি গ্রস্ত ধনকুবের দের নাগাল না পেলেও পর্দায় থাকবে এদের কে ধরার এক আপ্রান চেষ্টা। যা কে কার্তিকের ‘ফাইল নম্বর ৩২৩’ গল্পের মাত্রাকে আরও বহুগুন বাড়িয়ে দেবে । থ্রিলার, সাসপেন্স, আন্ডার ওয়ার্ল্ড আর মানি’ একাধিক গল্পে ইতিপূর্বে এধরনের গল্প তুলে ধরা হলেও, একেবারে বাস্তবে ঘটতে থাকা আর্থিক তছরুপের গল্প এই প্রথম। তাই এই ছহবির কথা প্রকআশ্যে আসতেই এক আলাদা উত্তেজনার জন্ম দিয়েছে।







