পুজোর আগে ৫টি স্মার্টফোনে বিশাল ছাড়, Flipkart–Amazon-এ দুর্দান্ত অফার, জানুন বিস্তারিত

Flipkart Big Billion Days 2025 ও Amazon Great Indian Festival 2025-এ স্মার্টফোনে রেকর্ড ছাড়। প্রিমিয়াম থেকে বাজেট—এখনই ফোন কেনার সেরা সময়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পুজোর আগে স্মার্টফোন ক্রেতাদের জন্য এসেছে সুবর্ণ সুযোগ। ভারতের দুই বৃহত্তম অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এর Big Billion Days 2025Amazon-এর Great Indian Festival 2025 শুরু হয়ে গিয়েছে। এই দুটি সেলে প্রিমিয়াম থেকে বাজেট সব রকম স্মার্টফোনে বিশাল ছাড় দিচ্ছে। ফলে নতুন ফোন আপগ্রেড করতে চাইলে এটাই সেরা সময়।

iPhone 16 Pro তে রেকর্ড ডিসকাউন্ট। Flipkart Big Billion Days 2025-এ এই ফ্ল্যাগশিপ ফোনের দাম নেমে এসেছে মাত্র ₹৬৯,৯৯৯, যা মূল মূল্যের থেকে প্রায় ৫০% কম। Amazon-এর Great Indian Festival-এ iPhone 15 পাওয়া যাচ্ছে ₹৪৩,৭৪৯ টাকায়।

Samsung Galaxy S24 Ultra তে দুই সেলে প্রতিযোগিতা। Flipkart-এ এর দাম ₹৮০,০০০-এর নীচে এবং Amazon-এ আরও কম—মাত্র ₹৭১,৯৯৯OnePlus 13R-এর দামও Amazon-এ নেমে এসেছে ₹৪৩,৭৪৯ টাকায়। একইভাবে Samsung Galaxy S24 Flipkart Big Billion Days সেলে পাওয়া যাচ্ছে ₹৪০,০০০ টাকায়।

বাজেট সেগমেন্টেও দুর্দান্ত ছাড়। Flipkart-এ Samsung Galaxy M06 পাওয়া যাচ্ছে মাত্র ₹৭,৪৯৯, আর Amazon-এ ₹৮,৪৬৩Samsung Galaxy M05 Amazon-এ ₹৬,২৪৯, আর Galaxy F07 Amazon-এ ₹৮,৪৯৯-এ পাওয়া যাচ্ছে, যেখানে Flipkart-এ এর দাম ছিল ₹৯,৯৯৯। Galaxy F05 Flipkart-এ পাওয়া যাচ্ছে ₹৬,২৪৯ টাকায়।

১০ হাজার টাকার নীচে একাধিক জনপ্রিয় মডেলেও অফার। Poco M7 ₹৬,৪৯৯, Poco C71 ₹৬,২৯৯, Realme C61 ₹৬,২৪৯, Realme P3 Lite ₹৭,৪৯৯, Poco C75 ₹৭,৩৯৯, Infinix Hot 60i ₹৭,৯৯৯, Alcatel V3 Classic 5G ₹৬,৪৯৯, AI+ Nova ₹৮,৪৯৯, vivo T4 Lite ₹৮,৯৯৯ এবং AI+ Pulse ₹৪,৪৯৯ টাকায় মিলছে।

এই সেলগুলিতে স্মার্টফোন ছাড়ের পাশাপাশি অতিরিক্ত এক্সচেঞ্জ অফার, ব্যাংক ডিসকাউন্ট ও ইএমআই সুবিধাও দিচ্ছে Flipkart এবং Amazon। তাই যারা নতুন ফোন কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য পুজোর আগেই এই সেলই সবচেয়ে লাভজনক সময়

বিশেষজ্ঞদের মতে, Big Billion Days 2025 ও Great Indian Festival 2025-এর মতো মেগা সেলগুলিতে প্রতি বছর ভারতীয় ই-কমার্স বাজারে স্মার্টফোন বিক্রি তুঙ্গে ওঠে। এ বছর প্রিমিয়াম থেকে বাজেট সব সেগমেন্টেই দাম এতটা কমে এসেছে যে সাধারণ ক্রেতাদের জন্য এখনই আপগ্রেডের সেরা সময়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত