নজরবন্দী ব্যুরো: জাল আধার চক্র মুর্শিদাবাদ জেলায় ধৃত তিন। হেফাজতে নিলো পুলিশ এই রাজ্যে ধরা পড়লো ভুয়ো আধার কার্ড চক্রের তিনজন মাথা। সাগরদীঘি থানার অন্তর্গত দস্তুরহাট নীচুপাড়া তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এদের নাম অতুল চৌধুরী,বিজয় রায় এবং আমজাদ শেখ।
আরও পড়ুনঃ স্বচ্ছতা নেই ইন্টারভিউ লিস্টে, উচ্চ-প্রাথমিক নিয়োগে ‘স্টে’ অর্ডার হাইকোর্টের! #Exclusive


মঙ্গলবার রঘুনাথগঞ্জে জঙ্গিপুর পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান , প্রায় এক মাস ধরেই এই চক্র চলছে বলে তারা খবর পান আর বেশ কিছুদিন হলো বহরমপুর ও জঙ্গিপুর এলাকায় এই জাল আধার কার্ড চক্রের বাড়বাড়ন্ত বেশ লক্ষ্য করা গেছে।তাই সোমবার রাতেই পুলিশ অভিযান চালান এবং ল্যাপটপ , কালার প্রিন্টার, বায়োমেট্রিক মেশিন সহ এই তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
জাল আধার চক্র মুর্শিদাবাদ জেলায় ধৃত তিন। হেফাজতে নিলো পুলিশ পাওয়া গেছে থোক নগদ টাকাও। এরা অসৎ উদ্দেশ্যে ব্যবহারের জন্য জাল আধার কার্ড তৈরী করে বিনিময়ে মোটা টাকা আয় করত। আপাতত পুলিশি হেফাজতে ধৃতদের রেখে জিজ্ঞাসাবাদ চলছে।







