Sourav Ganguly: ‘আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের জিজ্ঞাসা করো কোথায় ভুল হচ্ছে’! ম্যাচ হারের পর বিস্ফোরক সৌরভ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব‍্যুরো: সময়টা ভাল যাচ্ছে না দিল্লি ক্যাপিটালসের। প্রতিপক্ষ বদলে গেলেও খেলার ফল বদলাচ্ছে না। একের পর এক ম্যাচে হারতে হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলকে। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের সুযোগ তৈরি হলেও শেষ বলে হেরেছে দিল্লি।

আরও পড়ুনঃ হারলে কি বিদায়? সুপার কাপে ইস্টবেঙ্গলের সামনে শক্তিশালী হায়দরাবাদ

- Advertisement -

ডাগআউটে বসে দলের প্রধান কোচ রিকি পন্টিংকে পাশে নিয়ে সেই হারের সাক্ষী থেকেছেন দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ। মুম্বইয়ের বিরুদ্ধে শেষ বল পর্যন্ত খেলা গিয়েছে। পরে ব্যাট করতে নেমে শেষ ৬ বলে ৫ রান করতে হত মুম্বইকে। সেখান থেকে এই বার প্রথম জয় পেয়েছে রোহিতের দল।

4

কিন্তু এখনও এই আইপিএলে জয়ের মুখ দেখেনি দিল্লি। এই অবস্থায় মুখ খুললেন দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর সৌরভ গাঙ্গুলি। কী বললেন দাদা? সৌরভ জানান, ’দলের বেশির ভাগ ভারতীয় ক্রিকেটার তরুণ। তাই ছন্দ পেতে একটু সময় লাগছে তাঁদের। হার সব সময় কষ্ট দেয়। ২০১৯ সাল থেকে দিল্লি যে ভাবে খেলেছে তাতে এই হার আরও ধাক্কা দিচ্ছে।

6 9

- Advertisement -

কিন্তু খেলায় এই সব ঘটতেই পারে। আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে। সেই কারণে একটি ভাল দল তৈরি হতে একটু সময় লাগছে।’ তিনি আরও বলেন, ‘আমরা আশাবাদী যে বেঙ্গালুরুর উইকেটে ছন্দ ফিরে পাবে দলের ক্রিকেটাররা। প্রত্যাবর্তনের পথ নিজেদেরই খুঁজে বের করতে হবে। আত্মবিশ্বাস নিয়ে খেললে সব সম্ভব।

‘আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের জিজ্ঞাসা করো কোথায় ভুল হচ্ছে’! ম্যাচ হারের পর বিস্ফোরক সৌরভ

5 10
‘আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের জিজ্ঞাসা করো কোথায় ভুল হচ্ছে’! ম্যাচ হারের পর বিস্ফোরক সৌরভ

একই ভুল বার বার করলে হবে না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের জিজ্ঞাসা করতে হবে কোথায় ভুল হচ্ছে! তবেই ভুল শুধরানো যাবে। আমি তাদের সবসময় বলি, একটি মরশুমে ভালো করলে আপনার পুরো ক্যারিয়ার বদলে যেতে পারে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর