নজরবন্দি ব্যুরোঃ গোটা পৃথিবীর সঙ্গে আমাদের দেশও ফাইট করছে করোনা নামক ভাইরাসের সাথে। দেশে দীর্ঘ ৪ মাস ধরে চলছে লকডাউন। বন্ধ রয়েছে সব কারখানা। এক কথায় মানুষ দীর্ঘ ৪ মাস ঘর বন্দি। সমস্থ রকম ব্যবসা বন্ধ। ফলে বিভিন্ন সংস্থা তাঁদের কর্মীদের ছুটিতে পাঠাচ্ছে বা ছাঁটাই করছে ফলে দেশে বাড়ছে বেকারত্ব।
আর এন ঘটনায় কোম্পানি গুলর মালিকদের প্রতি তীব্র অসন্তোষ প্রাকাশ করলেন টাটা গোষ্ঠীর কর্ণ ধার রতন টাটা। এক সাক্ষাৎকারে তিনি এই ছাঁটাই নিয়ে তীব্র ক্ষোভ প্রাকাশ করে বলেন লকডাউনে বহু মানুষের কাজ চলে যাচ্ছে, খবর পাচ্ছি বা পরছি। আর ভাবছি দেশের নেতাদের কি মন বলে কিছু নেই? যারা জীবনের একটা দীর্ঘ সময় কম্পানির মুনাফার জন্য ব্যায় করলো এই কঠিন সময়ে সেই কম্পানির মালিকরা তাঁদের পাশে না দাঁড়িয়ে তাঁদেরকে বেকারত্বের দিকে ঠেলে দিল?
এটা খুব অনৈতিক ও অমানবিক। তিনি আরও বলেন সব কম্পানিই মুনাফা করতে চাই আর সেটা কখন অন্যায় নয় কিন্তু সেই মুনাফা নৈতিকতার সাথে আসতে পারে। তিনি নিজের উদাহারন দিয়ে বলেন টাটা এখনো এক জন কর্মীকে ছাঁটাই করে নি, তবে আমার উচ্চ পদে থাকা কর্মীদের বেতনের কিছু কম দিচ্ছি।
সে তা এই পরিস্থিতির কথা ভেবেই।কিন্তু রতন টাটা যাই বলুকনা কেন অন্য কম্পানির মালিকদের কি সে কথা কানে ঢুকবে? আর কথাটা যখন কর্মী ছাঁটাই ও নৈতিকতার? মনে হয় এর উত্তর টা হবে, ’’না”।







