মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কলকাতা থেকে একাধিক জেলায় হকার উচ্ছেদ শুরু প্রশাসনের। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একাধিক অবৈধ নির্মাণ। যার ফলে রুটি রুজি নিয়ে সমস্যায় সাধারণ মানুষ। যদিও এই হকার দের উচ্ছেদ নিয়ে জুলাই মাস পর্যন্ত একটি সময় সীমা বেঁধে দেওয়া হয়েছিল। যা ইতি মধ্যেই অতিক্রান্ত হয়ে গিয়েছে। তবে এবার সেই হকার উচ্ছেদ নিয়ে সরব হলেন বিজেপি নেতা অর্জুন সিং।
সাধারণ গরীব মানুষের কষ্টের টাকা নিয়ে তাদের কে উচ্ছেদের অধিকার নেই পৌরসভার। এদিন তিনি সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন,”তৃণমূল চোরের দল, লুটেরার দল। যে পৌরসভা প্রতি মাসে হোডিং লাগানর জন্য টাকা নেয় সেই পৌরসভার কোন অধিকার নেই কাউকে উচ্ছেদের।” এছাড়াও আরও বিস্ফোরক মন্ত্যব্য করে তিনি বলেন,” যেখানে রাতের অন্ধকার বেআইনি কাজ কর্ম চলে সেখানে না গিয়ে খেটে খাওয়া গরীব মানুষ দের ওপর হামলা চালান হচ্ছে।” তার কথায় বাঙালীর সবথেকে বড় উৎসব সামনে আসছে আর এই সময় হকারদের উচ্ছেদ করায় রীতিমত তাদের রুটি রুজি তে হস্তক্ষেপ করা হয়েছে।
এছাড়াও তৃণমূলকে কটাক্ষ করে বলেছেন, “এটি একটি চোরের দল। যেখানে লোট চলবে,মদ বিক্রি হবে সেটা রাখবে। নিজেদের পার্টি অফিস রাখবে। আর যেখানে গরীব মানুষ খেয়ে বাঁচবে সেটা ভেঙে গুঁড়িয়ে দেবে।” যদিও গত শনিবারই এই উচ্ছেদ অভিযানে গিয়ে খোদ রাজ্যের মন্ত্রীর রোষের মুখে পড়তে হয় এক মহিলা সরকারি কর্মচারীকে। যার জেরে পদত্যাগ কোর্টে হয় রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি কে। এবার সেই উচ্ছেদের বিরুদ্ধে সরব হলেন বিজেপি নেতা অর্জুন সিং।



