কলেজ ছাত্রীর আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকি, গ্রেফতার প্রাক্তন স্বামী

কলেজ ছাত্রীর আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকি, পাশাপাশি নেশা করার জন্য প্রায় টাকা চাওয়া হয় তাঁকে। গ্রেফতার প্রাক্তন স্বামী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি কর-কাণ্ডের তদন্ত এখনও চলছে। ইতি মধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআইয়ের আধিকারিকরা। এই আবহে ফের এক কলেজ ছাত্রীকে হেনস্থার অভিযোগ উঠল। ডিভোর্সএর পরেও অত্যাচার কমায়নি ওই মহিলার প্রাক্তন স্বামীর। অভিযোগ,নেশা করার জন্য প্রায় টাকা চায় ওই প্রাক্তন স্বামী। আর টাকা দিতে না রাজি হলে ওই তরুণীকে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

ওই অভিযোগ কারিণীর ২০২১ সালে বিয়ে হয়েছিল। কিন্তু ২ বছরের মধ্যে তাঁদের ডিভোর্স হয়ে যায়। বর্তমানে তিনি হুগলির একটি কলেজে পড়াশোনা করছেন। অন্যান্য দিনের মতই শনিবারও ওই ছাত্রী কলেজ এসেছিলেন। আর কলেজে থাকা কালীন তাঁর কাছে একটি ফোন আসে। সেই সময় টাকা চাওয়া হয় ওই ছাত্রীকে। এরপর ওই ঘটনার কথা কলেজের ইউনিয়নে জানান ওই ছাত্রী। এরপর ফের ওই নম্বরে ফোন করে ওই ব্যক্তিকে কলেজের গেটের সামনে আসতে বলা হয়। তারপরে ওই অভিযুক্ত ব্যক্তি উপস্থিত হলেই তাঁকে পাকড়াও করে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনায় উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে উত্তরপাড়া থানার পুলিশ। এরপর অভিযুক্ত যুবক ও তাঁর সঙ্গে যে বন্ধু ছিল তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও পুলিশের সামনে ওই যুবক বলেন, তাঁর প্রাক্তন স্ত্রী তাঁকে ফোন করে ডেকে ছিলেন বলেই তিনি টাকা নিতে এসেছিলেন। অন্যদিকে কলেজ ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক বলেন, ছাত্রীটি কাঁদতে কাঁদতে তাঁদের সামনে গোটা ঘটনার কথা খুলে বলতেই তাঁদের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত