স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবায় বিপ্লব, AirTel-এর হাত ধরে ভারতে আসছে স্টারলিঙ্ক

মাঝ জুনেই লাইসেন্স পেতে পারে এলন মাস্কের স্টারলিঙ্ক। দুর্গম এলাকাতেও মিলবে হাই স্পিড ইন্টারনেট। ভারতী এয়ারটেল হয়ে উঠছে প্রধান সহযোগী সংস্থা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দেশের প্রযুক্তি জগতে আসতে চলেছে এক ঐতিহাসিক পরিবর্তন। বিশ্ববিখ্যাত উদ্যোক্তা এলন মাস্কের সংস্থা Starlink এবার ভারতে শুরু করতে চলেছে তাদের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা। চলতি জুন মাসের মাঝামাঝি সময়ে ভারতের দূরসংযোগ মন্ত্রক (DOT) থেকে লাইসেন্স পেয়ে যেতে পারে তারা।

গত তিন বছর ধরে লাইসেন্সের জন্য আবেদন করে আসছে স্টারলিঙ্ক। এবার তারা সরকারের নতুন টেলিকম নিয়ম মেনে নেওয়ায় অনুমোদনের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। তবে এটি চূড়ান্ত হওয়ার আগে পাস করতে হবে আরও একটি ধাপ— ‘ন্যাশনাল স্পেস প্রোমোশন অ্যান্ড অথোরাইজেশন সেন্টার (IN-SPACe)’-এর অনুমোদন।

স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবায় বিপ্লব, AirTel-এর হাত ধরে ভারতে আসছে স্টারলিঙ্ক

স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবায় বিপ্লব, AirTel-এর হাত ধরে ভারতে আসছে স্টারলিঙ্ক
স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবায় বিপ্লব, AirTel-এর হাত ধরে ভারতে আসছে স্টারলিঙ্ক

স্টারলিঙ্ককে এককালীন ১ কোটি ৬০ লক্ষ টাকা প্রদান করতে হবে, যা অফেরতযোগ্য। এছাড়া, ভবিষ্যতে সংস্থার কোনও তথ্য বিভ্রান্তিকর প্রমাণিত হলে, যেকোনও সময় লাইসেন্স বাতিল করে দিতে পারে সরকার।

🌐 স্টারলিঙ্ক কীভাবে কাজ করে?
Starlink ইন্টারনেট পরিষেবা দেয় পৃথিবীর লোয়ার অরবিটে ঘুরতে থাকা স্যাটেলাইট-এর মাধ্যমে। এই প্রযুক্তিতে কোনও মোবাইল টাওয়ারের প্রয়োজন হয় না। ফলে দুর্গম পাহাড়ি এলাকা, গ্রামাঞ্চল, সীমান্ত অঞ্চল বা দুর্বল নেটওয়ার্কের জায়গায়ও উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট পাওয়া যাবে সহজেই।

🤝 ভারতী এয়ারটেল-স্টারলিঙ্ক যৌথ উদ্যোগ
২০২৫-এর মার্চেই খবর মেলে, SpaceXভারতী এয়ারটেল যৌথভাবে চুক্তিতে আবদ্ধ হয়েছে। এই চুক্তির ফলে ভারতীয় বাজারে স্টারলিঙ্কের হার্ডওয়্যার ও ইন্টারনেট পরিষেবা বিক্রি করবে এয়ারটেল। এটি স্টারলিঙ্কের জন্য ভারতের বাজারে প্রবেশের বড় এক সুযোগ।

📈 ভারতের ডিজিটাল ভিশনের এক নতুন অধ্যায়
এই উদ্যোগ বাস্তবায়িত হলে ভারতের প্রযুক্তি ব্যবস্থায় বিপ্লব ঘটবে। ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পে নতুন গতি আসবে। শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, ই-কমার্স, রিমোট ওয়ার্কিং— সব ক্ষেত্রেই এর সুফল মিলবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর